Tuesday, April 28, 2026

মুকুল কেন PAC চেয়ারম্যান? ”মামলা গ্রহণযোগ্য নয়”, হাইকোর্টে স্পষ্ট জবাব স্পিকারের

Date:

Share post:

আদালতের নির্দেশ মেনে আজ, বৃহস্পতিবার PAC বিতর্ক মামলায় কলকাতা হাইকোর্টে (Kolkata High Court) হলফনামা (Petition) দিলেন বিধানসভার (West Bengal Assembly) স্পিকার (Speaker) বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banarjee)। এবার কৃষ্ণনগর উত্তরের (Krishnagar North) বিধায়ক (MLA) মুকুল রায়ের (Mukul Roy) কাছে হলফনামা তলব করল হাইকোর্ট। এই মামলার পরবর্তী শুনানি আগামী ২৪ অগাস্ট।

প্রসঙ্গত, পিএসসি বিতর্কে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন বিজেপি বিধায়ক (BJP MLA) অম্বিকা রায় (Ambika Roy)। গত, মঙ্গলবার মামলাটি প্রথম শুনানি হয়। মুকুল রায়কে কোন প্রক্রিয়ায় PAC চেয়ারম্যান করা হল? এই মর্মে সেদিন ১২ অগাস্টের বিধানসভার স্পিকারকে হলফনামা দেওয়ার নির্দেশ দেন হাইকোর্টের বিচারপতি। আদালতে নির্দেশ অক্ষরে অক্ষরে মেনে এদিন হলফনামা জমা দিলেন স্পিকার।

আদালতের কাছে বিমান বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, ”এই মামলাটি কোনও ভাবেই গ্রহণযোগ্য নয়”। সংশ্লিষ্ট মহল বলছে, মুকুল রায় এখনও অফিসিয়ালি বিজেপি বিধায়ক। বিধানসভার অধিবেশনে যোগ দিয়ে তিনি বিরোধী শিবিরের বেঞ্চেই বসেছিলেন। তাই রীতি মেনে বিরোধী দল থেকে পিএসির চেয়ারম্যান বেছে নেওয়া হয়েছে মুকুলবাবুকে।

আরও পড়ুন- এক টেবিলে বিমল-বিনয়, পাহাড়ের রাজনীতিতে নয়া সমীকরণ!

উল্লেখ্য, বিধানসভা ভোট মিটতেই বিজেপি ছেড়ে পুরোনো দল তৃণমূলে ফিরেছেন কৃষ্ণনগর উত্তরে বিজেপির টিকিটে জেতা বিধায়ক মুকুল রায়। এরপরই মুকুলের বিধায়ক পদ খারিজ করতে উঠেপড়ে লেগেছে গেরুয়াশিবির। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Subhendu Adhikary) তো কার্যত কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছেন। তাঁর অভিযোগের ভিত্তিতে দ্বিতীয় দফায় ইতিমধ্যেই শুনানিও হয়েছে বিধানসভায়। বিষয়টি দ্রুত নিষ্পত্তির দাবিতে যখন আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি পরিষদীয় দল, তখন আবার মুকুলকেই পিএসসির চেয়ারম্যান নিয়োগ করেছেন বিধানসভার স্পিকার। যা নিয়ে তুঙ্গে রাজ্য রাজনীতি।

advt 19

 

Related articles

খড়গপুর IIT-তে ফের রহস্যমৃত্যু! হস্টেল থেকে উদ্ধার চতুর্থ বর্ষের পড়ুয়ার দেহ

মঙ্গলবার সকালে খড়গপুর আইআইটির (Kharagpur IIT) হস্টেল থেকে ইঞ্জিনিয়ারিংয়ের চতুর্থ বর্ষের পড়ুয়ার দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের...

সোনা পাপ্পু মামলায় পুলিশকর্তা শান্তনুকে মঙ্গলেই হাজিরার নির্দেশ ইডির 

রাজ্যে যখন দ্বিতীয় দফার ভোট (second phase of assembly election) ঘিরে চূড়ান্ত প্রস্তুতি চলছে ঠিক তখনই পুলিশকর্তা শান্তনু...

দ্বিতীয় দফার ভোটের আগে রাতভর অভিযান পুলিশের, গ্রেফতার ৮০৯

বাংলার দ্বিতীয় তথা শেষ দফার নির্বাচনের (Second phase of election) আগে রাজ্যে পুলিশি তৎপরতা। রাতভর ধরপাকড় অভিযান চালিয়ে...

লাস্যময়ীর সঙ্গে ‘সিঙ্ঘম’ অফিসার অজয়ের ফুর্তি! ভিডিও প্রকাশ্যে এনে খোঁচা মহুয়ার

বাংলায় দ্বিতীয় দফার ভোটের আগে এসে পৌঁছেছেন উত্তরপ্রদেশের (Uttar Pradesh) 'সিঙ্ঘম'। খুব কম সময়ে মহিলা মহলে বেশ জনপ্রিয়...