Monday, April 27, 2026

কন্যাশ্রীর টাকা দিয়ে মাস্ক কিনে গ্রামবাসীকে বিলি!

Date:

Share post:

করোনা- থেকে বাঁচাতে স্ব-উদ্যোগে কন্যাশ্রীর (Kanyasree) টাকা দিয়ে মাস্ক কিনে সেই মাস্ক গ্রামবাসীকে বিলি করে কন্যাশ্রী সম্মান পেল ইন্দাসের গোবিন্দপুর গ্রামের এক ছাত্রী। পায়েল নন্দী নামের ওই পড়ুয়া ইন্দাস ব্লকের ছোট গোবিন্দপুর এস এন পাঁজা হাইস্কুলের দশম শ্রেণির ছাত্রী। আগামী ১৪ অগস্ট কন্যাশ্রী দিবসেই পায়েলকে পুরস্কারে ভূষিত করবে রাজ্য সরকার।
পায়েল জানিয়েছে, করোনার ভয়াবহতা নিজের চোখে শুধুমাত্র দেখেনি, উপলব্ধ করেছে। সেই ভয়াবহতা দেখেই সে সিদ্ধান্ত নেয়, গ্রামের মানুষের জন্য কিছু একটা করতে হবে। তারপরেই নিজের কন্যাশ্রীর টাকা জমিয়ে গ্রামবাসীর জন্য মাস্ক কিনে ফেলে। মানুষকে সচেতন করতে বাড়ি বাড়ি গিয়ে মাস্ক বিলি করে পায়েল।
পায়েল আরও জানিয়েছে, প্রথমে কিছু টাকা ব্যাঙ্ক থেকে তুলে টাকায় কিছু মাস্ক কেনে সে।  সেই মাস্ক প্রথমে একশো দিনের শ্রমিক থেকে শুরু করে পথচলতি মানুষদের মধ্যে বিলি করেছিল পায়েল। গত কয়েক মাস ধরে নিজের এলাকায় পায়েলের একক ভাবে লাগাতার এই  প্রচার নজর কেড়েছে।

advt 19

 

Related articles

IPL: ব্যাটিং ব্যর্থতা, বিতর্ক শেষে সুপার জয়, টিকে থাকল নাইটদের প্লে অফের আশা

আইপিএলে(IPL) জয়ের ধারা অব্যাহত রাখল কেকেআর(KKR)। সুপার ওভারে লখনউ সুপার জায়ান্টসকে(LSG) হারাল নাইট ব্রিগেড। ব্যাটিং, ব্যর্থতা বিতর্ক পেরিয়ে...

তালিকায় অনুপ্রবেশকারী কারা: কমিশন খোঁজ দিতে না পারলেও ডেডলাইন বাঁধলেন মোদি!

বাংলার এসআইআর করা হচ্ছে রাজ্যের অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে বের করার জন্য। অথচ নির্বাচনের প্রথম দফা শেষ হয়ে যাওয়ার...

রবিবাসরীয় হাওড়ায় তেজস্বী-উন্মাদনা! তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচার তেজস্বী যাদবের

রবিবার ছুটির দিনে হাওড়া জেলা জুড়ে নির্বাচনী প্রচারে ঝড় তুললেন বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা আরজেডি নেতা তেজস্বী যাদব।...

বাংলায় ফলতা এবার একনম্বর, আমার থেকে ১টি হলেও বেশি ভোটে জাহাঙ্গিরকে জেতান: বার্তা অভিষেকের

লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার (Diamond Harbour) ছিল এক নম্বর। আর বিধানসভা নির্বাচনে এবার ফলতা ১ নম্বর হবে। রবিবার...