Sunday, May 31, 2026

বিধি-নিষেধে ছাড় নবান্নের, বাড়লো বার-রেস্তোরাঁ সহ দোকান খোলার সময়

Date:

Share post:

করোনা পরিস্থিতি(covid situation) নিয়ন্ত্রণে আনতে বৃহস্পতিবার ৩১ আগস্ট পর্যন্ত বিধি নিষেধ বাড়ানোর কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। শুক্রবার নয়া বিজ্ঞপ্তি জারি করে সেই নিয়মে বদল এনে বেশ কিছু ক্ষেত্রে ছাড় ঘোষণা করল নবান্ন(Nabanna)। সরকারের(Government) নয়া বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছে রেস্তোরাঁ, বার সহ কাজের সময় সমস্ত দোকান খোলা রাখা যাবে। তবে রাত ১০.৩০ মিনিটের পর বন্ধ করতে হবে দোকানপাট।

বৃহস্পতিবার খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণায় বাইরের সমস্ত রকম সরকারি অনুষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে বিধি মেনে এদিন সেই সমস্ত অনুষ্ঠানে অনুমতি দিয়েছে সরকার। পাশাপাশি ৫০ শতাংশ দর্শকাসনে ছাড় দেওয়া হয়েছে থিয়েটার, অডিটোরিয়াম, মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান গুলিতে। এছাড়াও নতুন বিজ্ঞপ্তিতে রাত্রিকালীন বিধি নিষেধ ৯ টা থেকে ভোর ৫টার পরিবর্তে ১১ টা থেকে ৫ টা পর্যন্ত করা হয়েছে।

বেশ কিছু ক্ষেত্রে ছাড় ঘোষণা হলেও লোকাল ট্রেন চলার বিষয়ে কোনরকম কিছু জানানো হয়নি নতুন এই বিজ্ঞপ্তিতে। উল্লেখ্য বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন, “অনেকেই প্রশ্ন করছেন লোকাল ট্রেন (Local Train) কেন চলছে না? গ্রাম-গঞ্জে টিকার ব্যবস্থা না করলে করোনার প্রকোপ বাড়বে। সাধারণ মানুষের কষ্ট হচ্ছে। সেজন্য বাস, ট্রাম, অটো, মেট্রোও চালু করে দেওয়া হয়েছে। সেপ্টেম্বরে তৃতীয় ঢেউ আসার কথা। এখন থেকে নিয়ন্ত্রণ করতে হবে। আপনার জীবনের থেকে বেশি দামি কিছু নয়। তাই আরও কয়েকটা দিন কষ্ট করতে হবে। গ্রামাঞ্চল গুলিতে ৫০ শতাংশ টিকাকরণ হয়ে গেলে ফের চালু করে দেওয়া হবে লোকাল ট্রেন।
advt 19

 

Related articles

পুলিশের মদতে বিজেপির গুন্ডাদের ষড়যন্ত্র! হামলার অভিযোগে আদালতে যাওয়ার বার্তা অভিষেকের

নিহত দলীয় কর্মী সঞ্জু কর্মকারের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে সোনারপুরে বিক্ষোভ ও উত্তেজনার মুখে পড়েন তৃণমূল কংগ্রেসের...

অন্নপূর্ণার ফর্মে তথ্যের পাহাড়, সুবিধা মিলবে কি না তা নিয়েই ধোঁয়াশা!

লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে চালু হওয়া অন্নপূর্ণা যোজনাকে ঘিরে রাজ্যজুড়ে নতুন বিতর্ক দানা বাঁধছে। দীর্ঘ আবেদনপত্র, বিস্তর ব্যক্তিগত তথ্য...

অভিষেককে ভর্তি না নিতে ডিসি-র হুমকি: হাসপাতালে সরব মমতা

দলীয় কর্মীর পরিবারের পাশে দাঁড়াতে গিয়ে বিজেপির আক্রমণের শিকার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই হামলার পরে...

গণতন্ত্রের উপর আক্রমণ: অভিষেকের উপর হামলায় সরব রাহুল-কেজরি

সোনারপুরে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে একযোগে সুর চড়ালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী...