Thursday, May 14, 2026

তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল হাইতি, সুনামির সতর্কতা জারি

Date:

Share post:

রিখটার স্কেলে ৭ দশমিক ২ মাত্রার তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল হাইতি। শনিবার সকালে আচমকাই দেশের পশ্চিম অংশে ভয়াবহ কম্পন অনূভূত হয়। তাতে মাত্র কয়েক মিনিটের মধ্যেই ধ্বংসস্তূপে পরিণত হয় একাধিক এলাকা।ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে বহু মানুষের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। যদিও শেষ পাওয়া খবরে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি। তীব্র এই ভূমিকম্পের পরই সরকারের পক্ষ থেকে সুনামির সতর্কতা জারি করা হয়েছে।

আরও পড়ুন:’যুদ্ধ পরিস্থিতি থেকে দেশকে বাঁচাতেই হবে’, জাতির উদ্দেশে ভাষণ আফগান প্রেসিডেন্টের

সংবাদমাধ্যম সূত্রে খবর, শনিবার সকালে আচমকাই তীব্র কম্পনে কেঁপে ওঠে দেশের পশ্চিমাংশ। তাতেই মুহূর্তের মধ্যে তাসের ঘরের মতো ভেঙে পড়ে একাধিক এলাকা। আমেরিকার জিয়োলজিক্যাল সার্ভে জানিয়েছে, কম্পনের উৎসস্থল ছিল রাজধানী পোর্ত-অউ-প্রিন্স থেকে ১৫০ কিলোমিটার পশ্চিমে, ভূগর্ভের ১০ কিলোমিটার গভীরে। দেশের অন্যত্রও কম্পন অনুভূত হয়।

উল্লেখ্য,এর আগে ২০১০ সালে হাইতিতে ৭ মাত্রার এক ভূমিকম্পে প্রায় দুই লাখ মানুষ প্রাণ হারিয়েছিলেন।আহত হয়েছিলেন আরও বেশ কিছু মানুষ।


Related articles

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...