Thursday, May 14, 2026

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে সবজি বিক্রি করলেন মদন মিত্র

Date:

Share post:

কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রকে দেখে আজও অবাক হওয়ার পালা। কখনও চা বিক্রি করে আবার কখনও ঘোড়ার গাড়ি টেনে পেট্রোল-ডিজেলের দাম নিয়ে অভিনব উপায়ে কেন্দ্রকে আক্রমণ করেছেন। আবার কখনও রিক্সা টেনে পরিবহনের নীতি নিয়ে কটাক্ষ করেছেন কেন্দ্রকে। এবার ফের সবজি বিক্রি করে আজ তাক লাগিয়ে দিলেন কামারহাটির তৃণমূল বিধায়ক।

আরও পড়ুন- স্বাধীনতা দিবসের দিনে মর্মান্তিক দুর্ঘটনা, ডাম্পার-বোলারোর মুখোমুখি সংঘর্ষে মৃত ৪
রবিবার শহরে ঘুরে ঘুরে কড়া বিধিনিষেধের সময় মানুষের পাশে দাঁড়াতে সবজি বিক্রি করেছেন মদন মিত্র। বাজারের অগ্নিমূল্যের জন্য মাত্র ১ টাকায় পাঁচ কেজি সবজির এই বাজার মাঝে মাঝেই নিয়ে বসবেন বলে জানিয়েছেন মদন মিত্র।
আজ ৭৫ তম স্বাধীনতা দিবসের দিন নিউ মার্কেট চত্বরে কাঁচা সবজি বিক্রি করলেন মদন মিত্র। সঙ্গে গাইলেন গানও। হরেকমাল ১ টাকা, পাঁচ কেজি সবজি ১ টাকা বলে বিক্রেতাদের মতই সুরে হাঁক দিচ্ছিলেন তিনি। সঙ্গে বলছিলেন, ‘এটা মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা, আমাগো ত্রিপুরা আমাগোর কাছেই আনুম।’ এরই মাঝে সঙ্গে এদিন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে বক্সিং করার জন্য রিং-এ চ্যালেঞ্জ জানালেন মদন মিত্র।

advt 19

 

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...