Monday, March 16, 2026

‘খেলা হবে দিবস’কে টক্কর দিতে গিয়ে দিলীপদের ফ্লপ শো ‘পশ্চিমবঙ্গ বাঁচাও দিবস’, গ্রেফতার

Date:

Share post:

রাজ্য সরকারের ‘খেলা হবে দিবস’কে টক্কর দিতে গিয়ে বিজেপি ডেকেছিল ‘পশ্চিমবঙ্গ বাঁচাও দিবস’। কিন্তু বিজেপির রাজ্য সভাপতি আর বিরোধী দলনেতা থাকা সত্ত্বেও রানি রাসমনির এই বিক্ষোভ সমাবেশ কার্যত ফ্লপ শোতে পরিণত হল।
সোমবার দুপুরে ধর্মতলায় হঠাৎ উত্তেজনা। বেআইনি জমায়েত ও মহামারি ভাঙার অভিযোগে গ্রেফতার করা হয় বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, জয়প্রকাশ মজুমদার, দেবশ্রী চৌধুরী,  শুভেন্দু অধিকারী, সৌমিত্র খান সহ দলের শীর্ষ স্থানীয় নেতৃত্বকে।  গ্রেফতার হওয়ার সময় বিজেপি নেতাদের নিরাপত্তায় থাকা কেন্দ্রীয় বাহিনীর কর্মীদের বাধা দেওয়ার কারণে পুলিশের সঙ্গে মৃদু সংঘর্ষ হয়। যদিও কলকাতা পুলিশ মাথা ঠাণ্ডা রেখে পুরো পর পরিস্থিতি সামাল দেয়।
বিজেপির ‘পশ্চিমবঙ্গ বাঁচাও’ দিবস ঘিরে দুপুর দুটোর পরে উত্তেজনা ছড়াতে শুরু করে। অবস্থান বিক্ষোভে দিলীপ ঘোষ, দেবশ্রী, শুভেন্দুরা যোগ দেওয়ায় বিজেপির গুটি কয়েক সমর্থক উৎসাহিত হয়। কিন্তু পুলিশ জানায়, জমায়েত করার অনুমতি নেই। সেই সঙ্গে মহামারি আইনে একত্রিত হওয়ার সুযোগ নেই। অবস্থান তুলে নিতে বললেও কেউই শোনেননি। ফলে পুলিশ বাধ্য হয় গ্রেফতার করতে। এই সময় অত্যুৎসাহী বিজেপি সমর্থকরা উত্তেজনা তৈরি করার চেষ্টা করে। দিলীপ ঘোষ গ্রেফতার হয়ে বাসে ওঠেন। শুভেন্দু অধিকারী কোনওরকম বাক-বিতণ্ডায় না জড়িয়ে বাসে চড়ে বসেন। বাধা দেন দেবশ্রী চৌধুরী। যদিও মহিলা পুলিশ তাঁকে অবস্থান-বিক্ষোভের জায়গা থেকে তুলে নিয়ে যায়। আধ ঘন্টার মধ্যেই এলাকা ফাঁকা। গ্রেফতারকারীদের লালবাজারে নিয়ে যাওয়া হয়।

advt 19

spot_img

Related articles

ওড়িশায় দুই মেয়েকে কুয়োয় ফেলে ‘খুন’,আত্মঘাতী মা!

মর্মান্তিক! দুই নাবালিকা (Double Murder Case) মেয়েকে কুয়োর জলে ফেলে খুন (Mother Kills Daughter)। শুধু তাই নয়, তার...

রাজ্যের প্রশাসনিক রদবদলে সাংবিধানিক ক্ষমতার অপব্যবহার: রাজ্যসভায় ওয়াকআউট তৃণমূলের

নির্বাচন ঘোষণা হতেই আদর্শ আচরণবিধি লাগু করার নামে রাজ্যের যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত নির্বাচন কমিশনের। নির্বাচিত সরকারের মুখ্যসচিব, স্বরাষ্ট্র...

ভোট ঘোষণার রাতেই দিনহাটায় আক্রান্ত যুব তৃণমূল কংগ্রেসের কর্মী

ভোট ঘোষণা হওয়ার পর সেদিন রাতেই দিনহাটায় আক্রান্ত যুব তৃণমূল কংগ্রেসের (TMC worker) এক কর্মী। রবিবার রাতে দিনহাটার...

তৃষাণজিতের “জয় শ্রী রাম” পোস্ট ঘিরে তুমুল জল্পনা

রবিবাসরীয় নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ বঙ্গ রাজনীতিতে দামামা বাজিয়ে দিয়েছে। আর সেই সঙ্গে শুরু হয়েছে না না ইঙ্গিত ও...