Wednesday, May 13, 2026

স্বাস্থ্যবিধি মেনে ২২ অগস্ট থেকে হাইকোর্টে আগাম জামিন আবেদনের শুনানি

Date:

Share post:

বিশেষ প্রতিনিধি, ঢাকা:

বাংলাদেশে স্বাস্থ্যবিধি মেনে ২২ আগস্ট থেকে হাইকোর্টে আগাম জামিন আবেদনের শুনানি হবে।
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের আদেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আজ মঙ্গলবার এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাস্থ্যবিধি মেনে ও প্রয়োজনীয় সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করে ২২ আগস্ট থেকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে সংশ্লিষ্ট ফৌজদারি মোশন (নতুন মামলা) বেঞ্চগুলোতে আগাম জামিন শুনানি গ্রহণ করা হবে। সংশ্লিষ্ট ফৌজদারি মোশন বেঞ্চ শুনানির সময় নির্ধারণ করবেন।
করোনা পরিস্থিতির কারণে মাস কয়েক উচ্চ আদালতে আগাম জামিন আবেদনের শুনানি হচ্ছিল না। আইনজীবীদের একটি অংশ উচ্চ আদালতে আগাম জামিন আবেদনের শুনানি করার জন্য আর্জি জানিয়ে আসছিলেন।

করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারের জারি করা কঠোর বিধিনিষেধ ১০ আগস্ট পর্যন্ত কার্যকর ছিল। ১১ আগস্ট থেকে সবকিছু খুলে যায়।

আরও পড়ুন- দীর্ঘ পাঁচ মাস পরে দেশে দৈনিক সংক্রমণ ফের ২৫ হাজারের নীচে,বাড়ল সুস্থতার হারও

করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণে সরকার চলতি বছর প্রথমে ৫ এপ্রিল থেকে ধাপে ধাপে বিধিনিষেধ দিয়ে আসছিল। গত ১ জুলাই থেকে সারা দেশে কঠোর বিধিনিষেধ দেওয়া হয়। পবিত্র ঈদুল আজহা ঘিরে ১৪ থেকে ২২ জুলাই পর্যন্ত বিধিনিষেধ শিথিল করা হয়। পরে ২৩ জুলাই থেকে আবার কঠোর বিধিনিষেধ শুরু হয়। এই বিধিনিষেধ ১০ আগস্ট পর্যন্ত কার্যকর ছিল। ১১ আগস্ট থেকে শর্ত সাপেক্ষে সবকিছু খুলে দেওয়া হয়।

 

 

Related articles

আলু-সহ কৃষিজ পণ্য ভিনরাজ্যে পাঠানোর ক্ষেত্রে বিধিনিষেধ তুলে নিল রাজ্য

আলু, পেঁয়াজ-সহ সমস্ত কৃষিজ পণ্য অন্য রাজ্যে পাঠানোর ক্ষেত্রে আর কোনও বিধিনিষেধ থাকবে না বলে বিজ্ঞপ্তি জারি করেছে...

অন্যায়কারীর উপর বুলডোজার: তিলজলার আগুনের ঘটনায় প্রথমবার সাক্ষী থাকল বাংলা

তিলজলার চামড়ার কারখানায় আগুন লাগার ঘটনায় শাস্তি দিতে উত্তরপ্রদেশের উদাহরণ টেনে এনেছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা...

প্রধানমন্ত্রীর পথে কনভয়ে গাড়ির সংখ্যা কমালেন শুভেন্দু, বিধানসভার সিঁড়িতে মাথা ঠেকিয়ে প্রবেশ মুখ্যমন্ত্রীর

জ্বালানি বাঁচানোর আবেদন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister)। সেই মতো বিধায়ক হিসাবে শপথ গ্রহণের আগেই বড় সিদ্ধান্ত নিলেন...

বিদায় বেলায় টুটু মেলালেন মোহন-ইস্টকে, স্মৃতির সরণিতে সৌরভ-শিশিররা

টুটু বোসের(Tutu Bose) প্রয়াণে শোকস্তব্ধ ময়দান। বুধবার বালিগঞ্জের বসতবাড়ি, প্রতিদিনের কলকাতার সদর দফতর, ভবানীপুর ক্লাব, খিদিরপুরে মামার বাড়ির...