Thursday, May 14, 2026

সুপ্রিম নির্দেশ: NDA-র পরীক্ষা দিতে পারবেন মেয়েরাও

Date:

Share post:

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের।
এবার থেকে ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির (NDA) পরীক্ষা দিতে পারবেন মেয়েরাও। এতদিন মেয়েদের এই পরীক্ষায় বসার অনুমতি ছিল না। বুধবার, সুপ্রিম কোর্ট এই নির্দেশ দেয়। ৮ সেপ্টেম্বর NDA-র পরীক্ষা। সেখানেই বসতে পারবেন মেয়েরাও।

আরও পড়ুন-মানবিক মারিয়া আন্দ্রেচিক, শিশুর চিকিৎসার জন‍্য অলিম্পিক্সের পদক নিলামে তুললেন তিনি

এবছর থেকেই সৈনিক স্কুলে মেয়েদের ভর্তি শুরু হয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে এদিনের শীর্ষ আদালতের নির্দেশে তা মান্যতা পেল।

আগে ভারতীয় সেনাবাহিনীর ক্ষেত্রে মেয়েরা স্নাতক এর পরেই ভর্তি হতে পারতেন। কিন্তু ছেলেরা অনেক আগেই সেনাবাহিনীতে যোগ দিতে পারেন। সে ক্ষেত্রে ছেলেদের সিনিয়রিটি সবসময় মেয়েদের থেকে বেশি হত।

আরও পড়ুন-অভিষেকসহ ছয় নেতার মামলায় চার্জশিটে স্থগিতাদেশ, রিপোর্ট তলব কোর্টের

এদিন মামলার শুনানিতে সুপ্রিম কোর্টকে আইনজীবী ঐশ্বর্য ভাটি বলেন, Rashtriya Indian Military College-এ ভর্তি হতে গেলে ছেলেদের স্কুলের লেখাপড়া ছেড়ে দিতে হয়। ১০০ বছর ধরে এটাই চলে আসছে। এখানে মেয়েরা ভর্তি হতে পারে না। উত্তরে বিচারপতি বলেন, “১০০ বছর ধরে যে বৈষম্য চলে আসছে, তাকে আপনি সমর্থন করছেন?” এরপরেই সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, এবার থেকে মেয়েরাও NDA-র পরীক্ষায় বসতে পারবে।

advt 19

 

Related articles

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...