Saturday, May 23, 2026

এএফসি কাপে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ২-০ গোলে জয় এটিকে মোহনবাগানের

Date:

Share post:

জয় দিয়ে এএফসি কাপের (Afc cup)অভিযান শুরু করল এটিকে মোহনবাগান( Atk Mohunbagan)। বুধবার তারা ২-০ গোলে হারাল বেঙ্গালুরু এফসিকে( Bengaluru Fc)। বাগানের হয়ে গোল দুটি করেন রয় কৃষ্ণা( Roy krishna) এবং সুভাশিস বোস( Subhasish Bose)।

ম‍্যাচে এদিন শুরু থেকেই সুনীল ছেত্রীদের বিরুদ্ধে আক্রমণ চালায় হাবাসের দল। গত আইএসএলে যেমন ঝাঁঝ, দাপট দেখিয়েছিল বাগান ব্রিগেড , ঠিক সেই দাপটই এএফসি কাপেও দেখাল হাবাসের দল। যার ফলে ম‍্যাচের ৩৯ মিনিটে বাগানের হয়ে প্রথম গোলটি করেন রয় কৃষ্ণা। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকে এটিকে মোহনবাগান।

ম‍্যাচের দ্বিতীয়ার্ধেও আক্রমণের দাপট বজায় রাখে হুগো বৌমাস, ডেভিড উইলিয়ামস, রয় কৃষ্ণারা। যার ফলে ম‍্যাচে ৪৬ মিনিটে দ্বিতীয় গোল পেয়ে যায় মোহনবাগান। ম‍্যাচের ৪৬ মিনিটে বাগানের হয়ে দ্বিতীয় গোলটি করেন সুভাশিস বোস। ডেভিড উইলিয়ামসের পাশে গোল করে যান সুভাশিস। ম‍্যাচে এদিন দারুণ খেলেন হুগো বৌমাস।

আরও পড়ুন:জয় দিয়ে কলকাতা লিগের অভিযান শুরু করল মহামেডান স্পোর্টিং

 

Related articles

৯৬’এর সিপিআইএম আর ২৬’এর বিজেপি সমান: হকার উচ্ছেদের প্রতিবাদ তৃণমূলের

রাজ্যে ক্ষমতা দখলের আগে থেকে বুলডোজারের ভয় তৈরি করেছিলেন বিজেপির নেতারা। বিজেপি প্রথমবার বাংলায় ক্ষমতা দখলের পরে সেই...

বুকে ব্যথা হলে কার্ডিওলজিস্ট দেখান: রোগী কল্যাণ সমিতির সদস্য পদের আমন্ত্রণ পেয়ে কেন বললেন কুণাল!

বেলেঘাটার তৃণমূল (TMC) বিধায়ক কুণাল ঘোষকে (Kunal Ghosh) বিধানচন্দ্র রায় শিশু হাসপাতালের রোগী কল্যাণ সমিতির পদে আহ্বান জানানো...

বিজেপিতে যোগদানের ‘পুরস্কার’ রাঘবকে! নয়া পদ তৃণমূল সাংসদ মেনকাকেও

দলবদলের ‘পুরস্কার’। বিজেপিতে (BJP) যোগদানের ঠিক একমাসের মাথায় নয়া পদ পেলেন রাঘব চাড্ডা (Raghav Chadda)। শনিবার রাজ্যসভার চেয়ারম্যান...

আরশোলাকে ভয়! রাতারাতি ৫১ হাজার নিয়োগ পত্রের ঘোষণা মোদির

প্রতি বছর যে ২ লক্ষ চাকরির প্রতিশ্রুতি বিজেপির সরকার ক্ষমতায় আসার আগে দিয়েছিল, তা কোনও বছরই বিজেপি পালন...