Thursday, May 14, 2026

ভোট পরবর্তী হিংসা মামলার রায় বৃহস্পতিবার

Date:

Share post:

কলকাতা হাইকোর্ট ভোট পরবর্তী হিংসা মামলার রায় ঘোষণা করবে বৃহস্পতিবার৷ বেলা ১১টা নাগাদ রায় ঘোষণা হতে পারে৷ হাইকোর্টের ৫ বিচারপতির বৃহত্তর বেঞ্চে এই মামলার শুনানি হয়েছে৷ এই বেঞ্চে আছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল, বিচারপতি হরিশ ট্যান্ডন, বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়, বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি সুব্রত তালুকদার৷

প্রসঙ্গত, গত ১৮ জুন এই মামলায় পেশ করা যাবতীয় অভিযোগ খতিয়ে দেখতে জাতীয় মানবাধিকার কমিশনকে কমিটি গঠনের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। গত ১৩ জুলাই কমিশনের গঠন করা বিশেষ দল তাদের রিপোর্ট জমা দেয়। কমিশনের রিপোর্টে রাজ্য, এবং পুলিশের সমালোচনা করা হয় কড়া ভাষায়। এই রিপোর্টের বৈধতা চ্যালেঞ্জ করেছে রাজ্য সরকার৷ আদালতে রাজ্য বলেছে, এই রিপোর্ট অসত্য, পক্ষপাতদুষ্ট৷ এই রিপোর্ট খারিজ করা হোক৷ বলা হয়, কমিশন যে বিশেষ দল ঘোষণা করেছে, সেই দলে কেন্দ্রের শাসক দলের একাধিক সক্রিয় সদস্যকে রাখা হয়েছে৷ এরা পরিকল্পিতভাবেই রাজ্যের মর্যাদাহানি ঘটানোর চক্রান্ত করেছে৷

আরও পড়ুন- দিলীপ ঘোষ ভণ্ড! বিজেপি ছেড়েই তোপ অভিনেত্রী রুপার advt 19

 

Related articles

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...