Saturday, March 14, 2026

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

Date:

Share post:

সকাল থেকেই রোদের দেখা নেই। কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় কোথাও কোথাও দু-এক পশলা বৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার কলকাতার আকাশে কখনও রোদ কখনও আবার বৃষ্টির খেলা চলবে। এছাড়াও দক্ষিণবঙ্গের বেশির ভাগ জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হবে।তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

আরও পড়ুন: দেশবাসীকে সুরক্ষিত অবস্থায় ফিরিয়ে আনা প্রথম লক্ষ্য, বিদেশমন্ত্রী জয়শংকর  

আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই আকাশ আংশিক মেঘলা থাকবে। কোথাও কোথাও মাঝারি বৃষ্টিপাত হবে। বঙ্গোপসাগরের উপর প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রয়েছে। সেই কারণে বাতাসে আর্দ্রতার পরিমাণ অনেকটা বেশি।ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং নদিয়া জেলায়। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে। বৃহস্পতিবার ও শুক্রবার কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে এই দুই জেলায় ইতিমধ্যেই হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রির আশপাশেই থাকবে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বনিম্ন পরিমাণ ৮০ শতাংশ। সর্বোচ্চ পরিমাণ হবে ৯৭ শতাংশ। ফলে হালকা বা মাঝারি বৃষ্টি হলেও গুমোট ভাব বজায় থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

advt 19

spot_img

Related articles

পশ্চিমের পর এবার অশান্ত পূর্ব? পরপর ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

পশ্চিম এশিয়ায় (West Asia) যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এবার পূর্ব এশিয়াতেও (East Asia) বাড়ছে উত্তেজনা। শনিবার (Saturday) একসঙ্গে একাধিক...

ব্রিগেডে মোদির ১৮ হাজার কোটির ললিপপ: পাল্টা ২ লক্ষ কোটি দাবি তৃণমূলের

ব্রিগেডে সভা করে বড় কিছু ঘোষণা করবেন। অন্তত নির্বাচনের আগে এমনটা গোটা বাংলার মানুষ প্রত্যাশা করেছিলেন। অথচ দেশের...

দিলীপকে কোন কথা বলতেই হেসে উঠলেন বিজেপি নেতারা

EXCLUSIVE অভিজিৎ ঘোষ ব্রিগেডে মঞ্চে প্রধানমন্ত্রী। রয়েছেন বঙ্গ বিজেপির প্রথম সারির সমস্ত নেতৃত্ব। প্রত্যেকের সঙ্গে ব্যক্তিগত ভাবে কুশল বিনিময় করছিলেন...

মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলার সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের রেজিস্ট্রেশন, ক্যাম্প পরিদর্শনে দেব-কোয়েল

একজন লোকসভার সাংসদ, অপরজন রাজ্যসভার। শনিবার দুপুরে দুজনেই হঠাৎ হাজির হলেন টেকনিশিয়ান স্টুডিওতে (Technicians Studio)। দেব ও কোয়েল...