Monday, May 11, 2026

নৌকাডুবি : তলিয়ে যাওয়া তিন ভাইয়ের মধ্যে দু’জনের দেহ উদ্ধার

Date:

Share post:

নৌকাডুবিতে গঙ্গায় তলিয়ে যাওয়া তিন ভাইয়ের মধ্যে দুই ভাই এর দেহ উদ্ধার। গঙ্গায় তলিয়ে যায় একই পরিবারের ৩ ভাই। মালদহ বৈষ্ণবনগর থানা এলাকার ঘটনা। পাট কাটতে নৌকায় করে যাওয়ার সময় নৌকা পাল্টি খেলে ৩ ভাই গঙ্গায় তলিয়ে যায়। খবর পেয়ে ছুটে আসে পুলিশ। স্থানীয় বাসিন্দারা নৌকায় তল্লাশি চালায়। বুধবার সকাল সাড়ে ১০টা নাগাদ নৌকা উলটে গিয়ে ডুবে যায়। জানা গেছে, নিখোঁজ থাকা ৩ ভাই সুব্রত মণ্ডল(২২), সত্যজিত মণ্ডল (১৮) ও সত্যবান মণ্ডল(১৭)। কালিয়াচক-৩ ব্লকের কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের চরসুজাপুর এলাকার অর্জুন মন্ডল পাড়ায় বাড়ি তাঁদের। বৃহস্পতিবার দুইজনের দেহ উদ্ধার করা হল। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

advt 19

 

 

Related articles

মোদির জ্বালানি-উপদেশ: আতঙ্ক তৈরি ও ব্যর্থতা ঢাকার চেষ্টা, দাবি বিরোধীদের

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি শান্ত হওয়া নিয়ে অনির্দিষ্টকালের অনিশ্চয়তা। সেই পরিস্থিতিতে দেশে যে জ্বালানি সংকট তা স্বীকার করে...

চন্দ্রনাথ-খুনে ৩ ধৃতের কতদিনের পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের

শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari) ব্যক্তিগত সহায়ক চন্দ্রনাথ রথ (Chandranath Rath) খুনের ঘটনায় বড়সড় সাফল্য পেল তদন্তকারী দল। মাত্র...

অবসরপ্রাপ্ত কর্মীদের আর পদে নয়! দ্রুত মেয়াদ শেষের নির্দেশ রাজ্যের

শুরুতেই রাজ্য প্রশাসনে বড়সড় রদবদলের পথে হাঁটল নব নির্বাচিত সরকার (New Elected BJP Govt.)। অবসরের বয়সসীমা পেরিয়ে যাওয়ার...

লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ২, আহত ১১

লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে (Lucknow Agra Expressway) পাটনা থেকে দিল্লিগামী একটি দোতলা বাসের সঙ্গে একটি ট্রাকের ভয়ানক সংঘর্ষ (Road Accident)!...