Tuesday, May 26, 2026

দিল্লির সেনা হাসপাতালে সফল অস্ত্রোপচার হল রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের

Date:

Share post:

চোখের সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছিলেন দেশের রাষ্ট্রপতি(president) রামনাথ কোবিন্দ(Ram nath kovind)। অবশেষে দিল্লির সেনা হাসপাতলে চোখের অস্ত্রোপচার হলো তাঁর। চোখের ছানির অস্ত্রোপচারের জন্য বৃহস্পতিবার সকালে দিল্লির সেনা হাসপাতালে(Army Hospital) ভর্তি হয়েছিলেন প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ। সফল অস্ত্রোপচারের পর এ দিনই তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন:জাতীয় পতাকা হাতে মিছিল, তালিবানের গুলিতে আফগানিস্তানে বহু মানুষ মৃত

রাষ্ট্রপতি ভবনের তরফে বৃহস্পতিবার এক বিবৃতিতে জানানো হয়েছে, “রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বৃহস্পতিবার সকালে দিল্লির সেনা হাসপাতালে চোখের ছানি অস্ত্রোপচার করা হয়েছে। ছানি অপারেশন একদম ঠিক ভাবে হয়েছে এবং তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।” পাশাপাশি আরও জানানো হয়েছে আগামী কয়েকদিন চোখের যত্ন ও নিয়মের মধ্যে থাকতে হবে রাষ্ট্রপতিকে। উল্লেখ্য, গত মার্চ মাসে বুকে ব্যথা নিয়ে সেনা হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৭৫ বছর বয়সে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। যদিও বর্তমানে দেশের রাষ্ট্রপ্রতির অন্য কোন রকম শারীরিক অসুস্থতার নেই বলে জানানো হয়েছে হাসপাতালের তরফে।

advt 19

 

Related articles

বড়সড় ধাক্কা! ফলতার জাহাঙ্গীরের রক্ষাকবচ প্রত্যাহার হাইকোর্টের

কলকাতা হাইকোর্টে বড়সড় ধাক্কা খেলেন ফলতার জাহাঙ্গীর খান। তাঁর আইনি রক্ষাকবচ প্রত্যাহারের নির্দেশ দিল আদালত। নতুন করে তাঁকে...

দুঃসময়ে আবার বেসুরো সুখেন্দুশেখর! প্রতিকূল ইস্যুতে ‘বিপ্লব’, কটাক্ষ তৃণমূলের

ফের একবার সাংসদ সুখেন্দুশেখর রায়ের গলায় দলবিরোধী কথা। তৃণমূল জমানায় বাংলার সময়কালকে কার্যত ‘অরাজক’ অবস্থা বলে দাবি করলেন...

গোপন ডেরা থেকে উদ্ধার ৮৮ লক্ষ টাকা-বান্ডিল বান্ডিল সরকারি ত্রাণের ত্রিপল! গ্রেফতার বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যান

অবশেষে গ্রেফতার বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্য (Dipankar Bhattachrya)। তাঁর গোপন ডেরা থেকে সরকারি ত্রিপলের ভাজের থেকে উদ্ধার...

কলকাতা বিমানবন্দরে কাজ চলাকালীন ছিঁড়ে পড়ল লিফট, গুরুতর আহত তিন কর্মী

কলকাতা বিমানবন্দরে (Kolkata Airport) বড়সড় বিপত্তি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার, বিমানবন্দরের ভিতরের ৩৪ নম্বর লিফটে (Elevator number 34)...