Tuesday, May 26, 2026

কুরেশির গলায় তালিবানের প্রশংসা, জঙ্গিগোষ্ঠীকে সমর্থন পাকিস্তানের!

Date:

Share post:

ঘানি সরকারকে কার্যত উৎখাত করে তালিবান শাসন শুরু হয়ে গিয়েছে আফগানিস্তানে(Afghanistan)। কাবুল সহ অন্যান্য প্রদেশগুলোতে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বিক্ষিপ্ত অশান্তি। এহেন পরিস্থিতির মাঝেই গালভরা প্রশংসা করে তালিবান(Taliban) জঙ্গিগোষ্ঠীকে পূর্ণ সমর্থন জানালেন পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি(Shah Mehmood Qureshi)।

এদিন সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পাক বিদেশ মন্ত্রী বলেন, তালিবানকে অকারণ ভয় পাচ্ছিলেন আফগানিস্তানের বাসিন্দারা। তালিবান আসার পর সেখানে মহিলাদের স্বাধীনতা বলে কিছু থাকবে না পড়াশোনা বন্ধ হয়ে যাবে এমনটা আশঙ্কা করছিল অনেকেই। কিন্তু তা হয়নি। তালিবান নিজেদের কথা রেখেছে। পাশাপাশি তিনি আরো বলেন, তালিবানের তরফে ঘোষণা করা হয়েছিল তারা স্কুল এবং সমস্ত ব্যবসায়ীক প্রতিষ্ঠান খুলবে। সেকথাও রেখেছে তারা। প্রতিহিংসামূলক আচরণ করবে না বলে জানানো হয়েছিল এখনো পর্যন্ত শান্তি বজায় আছে আফগানিস্তানের। এই ধরনের পদক্ষেপ নিশ্চিতভাবেই তালিবানের জন্য অভিনন্দন যোগ্য।

আরও পড়ুন:জাতীয় পতাকা হাতে মিছিল, তালিবানের গুলিতে আফগানিস্তানে বহু মানুষ মৃত

শুধু তাই নয় পলাতক আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি কে রীতিমত কটাক্ষ করে কুরেশি আরও বলেন,আফগানিস্তানে এতদিন দুর্নীতিগ্রস্ত এক সরকার ছিল। বিষয়টি সকলেই জানেন। আফগানিস্তানে তালেবান শাসন নিয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে পাকিস্তান কথা বলছে বলেও জানান তিনি। পাশাপাশি তাঁর দাবি, আমরা চাই আফগানিস্তানে শান্তি ফিরুক। বাজার খুলুক। জনজীবন স্বাভাবিক হোক।

advt 19

 

Related articles

বড়সড় ধাক্কা! ফলতার জাহাঙ্গীরের রক্ষাকবচ প্রত্যাহার হাইকোর্টের

কলকাতা হাইকোর্টে বড়সড় ধাক্কা খেলেন ফলতার জাহাঙ্গীর খান। তাঁর আইনি রক্ষাকবচ প্রত্যাহারের নির্দেশ দিল আদালত। নতুন করে তাঁকে...

দুঃসময়ে আবার বেসুরো সুখেন্দুশেখর! প্রতিকূল ইস্যুতে ‘বিপ্লব’, কটাক্ষ তৃণমূলের

ফের একবার সাংসদ সুখেন্দুশেখর রায়ের গলায় দলবিরোধী কথা। তৃণমূল জমানায় বাংলার সময়কালকে কার্যত ‘অরাজক’ অবস্থা বলে দাবি করলেন...

গোপন ডেরা থেকে উদ্ধার ৮৮ লক্ষ টাকা-বান্ডিল বান্ডিল সরকারি ত্রাণের ত্রিপল! গ্রেফতার বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যান

অবশেষে গ্রেফতার বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্য (Dipankar Bhattachrya)। তাঁর গোপন ডেরা থেকে সরকারি ত্রিপলের ভাজের থেকে উদ্ধার...

কলকাতা বিমানবন্দরে কাজ চলাকালীন ছিঁড়ে পড়ল লিফট, গুরুতর আহত তিন কর্মী

কলকাতা বিমানবন্দরে (Kolkata Airport) বড়সড় বিপত্তি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার, বিমানবন্দরের ভিতরের ৩৪ নম্বর লিফটে (Elevator number 34)...