Thursday, May 7, 2026

ইস্টবেঙ্গলের কার্যকরী কমিটির বৈঠকের মাঝে মধ্যস্থতাকারীর ফোন, শুক্রবার ফের বৈঠক ক্লাব তাঁবুতে

Date:

Share post:

চুক্তি জোট অব‍্যাহত ইস্টবেঙ্গলে( EastBengal)। আজও হল মূল চুক্তি পত্রে সই। যার ফলে বিনিয়োগকারী সংস্থা শ্রী সিমেন্টের( Sree cement) সঙ্গে ইস্টবেঙ্গলের চুক্তি নিয়ে জোট রইল অব‍্যাহত।

গত সোমবারই বিনিয়োগকারী সংস্থা শ্রী সিমেন্টের পক্ষ থেকে পাঠিয়ে দেওয়া হয়েছিল নতুন চুক্তিপত্র। কিন্তু সেই চুক্তিপত্র দুটো শর্ত মানতে রাজি ছিল না ক্লাব কর্তারা। এমত অবস্থায় বৃহস্পতিবার বিকেলএ ক্লাবে বসে কার্যকরী কমিটির বৈঠক। কিন্তু সেই বৈঠক মাঝপথে হঠাৎই হয়ে যায় বন্ধ। ক্লাবের পক্ষ থেকে দাবি, বৈঠকের মাঝেই ফোন আসে মধ্যস্থতাকারীর। ইস্টবেঙ্গল ক্লাব এবং শ্রী সিমেন্টের মধ্যে যাঁরা মধ্যস্থতা করিয়েছেন, তাঁদের পক্ষ থেকে বৈঠকের মাঝে ফোন আসে।সেখানে বলা হয়, শুক্রবার সকালে তারা ক্লাবের সঙ্গে বসতে চায়। সেই কারণে বৃহস্পতিবারের বৈঠক মাঝপথে বন্ধ করে দেয়।

এদিন ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে বলা হয়, বৈঠকের মাঝেই মধ্যস্থতাকারীর ফোন আসে। তাঁরা বৈঠকে বসতে চান। শুক্রবার সকালে মধ্যস্থতাকারীদের সঙ্গে ক্লাবের বৈঠক হওয়ার কথা। এবং সন্ধ্যাবেলায় বসবে ফের কার্যকরী কমিটির বৈঠক।

এদিকে সূত্রের খবর,এক সপ্তাহের বেশি অপেক্ষা করবে না শ্রী সিমেন্ট। কারণ ফুটবলারদের সই করানোর শেষ দিন ৩১ আগস্ট। হাতে সময় কম। তাই তারা এক সপ্তাহের বেশি অপেক্ষা করবে না বলেই জানিয়েছেন।

আরও পড়ুন:পিছল রঞ্জি ট্রফি, জানাল বিসিসিআই

 

Related articles

পানিহাটির সেন্ট জেভিয়ার্স স্কুলের কাছে বোমাবাজি, আহত ৫ 

উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আপ্তসহায়কের খুনের ঘটনার মাঝেই এবার পানিহাটিতে (Panihati) বোমাবাজির খবর। সেন্ট জেভিয়ার্স স্কুলের...

পরিকল্পিত খুন! আপ্তসহায়কের মৃত্যুতে রাজনৈতিক ব্যক্তি আক্রমণের পথে হাঁটলেন না শুভেন্দু

আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের (Chandranath Rath) মৃত্যুর পিছনে ষড়যন্ত্রের অভিযোগ শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari)। রীতিমতো রেইকি করে খুন করা...

বসিরহাটে গুলিবিদ্ধ বিজেপি কর্মী, তদন্ত শুরু পুলিশের

বুধবার মধ্যরাতে যখন উত্তর ২৪ বরগুনার মধ্যমগ্রামে বিদায় বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথের খুনের ঘটনায় উত্তেজনা বাড়ছে,...

শুভেন্দুর আপ্তসহায়ক খুন: নম্বর প্লেট বদলে আততায়ীদের গাড়ি ব্যবহার, দাবি ডিজির

ভাড়াটে খুনি দিয়ে খুন বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে, এমনটাই আশঙ্কা পুলিশের প্রাথমিক তদন্তে। একটি...