Friday, May 15, 2026

প্রয়াত পিটি ঊষার কোচ ও এম নামবিয়ার

Date:

Share post:

প্রয়াত পিটি ঊষার( PT Usha) কোচ ও এম নামবিয়ার( O M Nambier) । মৃত্যু কালে বয়স হয়েছিল ৮৯ বছর। বৃহস্পতিবার সন্ধ্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। টুইট করে কোচ নামবিয়ার মৃত্যুর খবর জানান প্রাক্তন অ্যাথলিট পিটি ঊষা।

টুইটারে পিটি ঊষা লেখেন, “আমার গুরু, কোচের চলে যাওয়া মনের মধ্যে যে গভীর ক্ষত তৈরি করল, যে শূন্যতা তৈরি হল, তা কখনও পূরণ হবে না। আমার জীবনে তাঁর অবদান তা ভাষায় প্রকাশ করা যাবে না। গভীর ভাবে শোকাচ্ছন্ন। আপনাকে খুব মিস করব ও এম নামবিয়ার স্যর। আপনার আত্মার শান্তি কামনা করি।”

১৯৮৫ সালে দ্রোণাচার্য পুরস্কার পান ও এম নামবিয়ার। ১৯৭৬ সাল থেকে পিটি ঊষাকে প্রশিক্ষণ দিতে শুরু করেন নামবিয়ার।অ্যাথলিট হিসেবে নিজেকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে জোরালোভাবে প্রতিষ্ঠিত করতে না পারলেও ভারতের সর্বকালের অন্যতম সেরা অ্যাথলিট পিটি ঊষাকে খুঁজে বার করাই ছিল তাঁর কোচিং কেরিয়ারের সেরা কৃতিত্ব।

আরও পড়ুন:ক্রোয়েশিয়ার ক্লাব এইচএনকে সিবেনিকের হয়ে অনুশীলন শুরু সন্দেশ ঝিঙ্গানের

 

Related articles

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...