Thursday, May 14, 2026

নজরে কাবুল, রাষ্ট্রসঙ্ঘে পাকিস্তান-লস্কর-জইশ- হক্কানি নিয়ে সতর্কবার্তা জয়শঙ্করের

Date:

Share post:

তালিবানের(Taliban) আফগানিস্তান(Afghanistan) দখলকে পূর্ণ সমর্থন জানিয়েছে পাকিস্তান(Pakistan)। তবে ভারত(India) যে এটাকে ভাল চোখে দেখছে না সম্প্রতি তা রাষ্ট্রপুঞ্জের মঞ্চে স্পষ্ট জানিয়ে দিলেন ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর(S Jaishankar)। তালিবানি জয় যে সন্ত্রাসবাদ আরও বাড়াতে পারে, সেই আশঙ্কা জানিয়ে জয়শঙ্কর জানালেন, লস্কর-ই-তৈবা এবং জইশ-ই মহম্মদ বা হক্কানির মতো জঙ্গি গোষ্ঠীগুলি কোনও শাস্তি পায়নি। বরং তারা উৎসাহ পাচ্ছে। পাশাপাশি জয়শঙ্কর আরও জানান, আমরা সকলে সুরক্ষিত না হওয়া পর্যন্ত কেউ সুরক্ষিত নই।

এদিন পাকিস্তানের নাম না নিয়ে সন্ত্রাসবাদ ইস্যুতে সরাসরি প্রতিবেশী দেশকে আক্রমণ শানান বিদেশমন্ত্রী। তিনি বলেন, কিছু দেশ সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের প্রতিশ্রুতিকে নষ্ট করছে। তাদের দুমুখো নীতি সন্ত্রাসবাদকে নির্মূল করার পথে বাধা তৈরি হচ্ছে। জয়শঙ্করের কথায়, ‘আমরা দেখছি যাদের হাতে নিরীহ মানুষের রক্ত লেগে রেয়েছে, তাদের অতিথি করে রাখা হচ্ছে। কোনও যুক্তিতেই সন্ত্রাসবাদকে মেনে নেওয়া যায় না। আমরা এতদিনে এটাও বুঝতে পেরেছি যে সন্ত্রাসবাদের সঙ্গে কোনও ধর্ম, জাতি বা জাতিগত গোষ্ঠীর সম্পর্ক নেই।’

আরও পড়ুন:জবাব চেয়ে ৯ প্রশ্নবাণে মোদিকে বিদ্ধ করলেন ডেরেক

শুধু তাই নয় জয়শঙ্কর আরও জানান, তালিবান কাবুল দখল করেছে। সুতরাং এই মুহূর্তে বাকি সমস্ত দেশের পাশাপাশি আফগানিস্তানের দিকে নজর আছি আমরা। বর্তমানে আমাদের মূল লক্ষ্য আফগানিস্তানের নিরাপত্তা এবং সেখানে অবস্থিত ভারতীয়দের নিরাপদে ফিরিয়ে আনা।

advt 19

 

Related articles

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...

আইপিএলের মঞ্চে ভালো খেলার পুরস্কার, সিনিয়র দলে প্রোমোশন বৈভবের

বয়স মাত্র ১৫, কিন্তু ব্যাট হাতে তাঁর আত্মবিশ্বাস ও আগ্রাসন নজর কেড়েছে ক্রিকেট মহলের। সেই প্রতিভার স্বীকৃতি মিলল...

টুটুকে নিয়ে সুপার জায়ান্টের পোস্ট বিতর্কে দেবাশিসের জবাব ,আবেগপ্রবণ বার্তা সৃঞ্জয়ের

প্রয়াত টুটু বোসকে(Tutu Bose) শ্রদ্ধা জানিয়েই ডার্বির প্রস্তুতি শুরু মোহনাগানের। বাগান রত্ন প্রয়াত স্বপনসাধন বোসকে(টুটু) শ্রদ্ধা জানিয়ে বৃহস্পতিবার...

ভোট পরবর্তী হিংসা মামলায় মমতার সওয়ালেই মান্যতা! পুলিশকে কড়া নির্দেশ প্রধান বিচারপতির বেঞ্চের

দীর্ঘ বছর পরে কালো কোট পরে এজলাসে দাঁড়িয়ে সওয়াল করলেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর সেই...