Wednesday, April 29, 2026

২০২৪-এর ভোটে মুখ্যমন্ত্রীর প্রস্তাব ট্রাম্প কার্ড হতে পারে বিরোধীদের

Date:

Share post:

শুক্রবার ১৯ দলের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া একের পর এক প্রস্তাব কার্যত বিরোধী শিবিরের কাছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হতে চলেছে। কিন্তু রাজনৈতিক মহলে আলোচনা চলছে বাংলার মুখ্যমন্ত্রীর দেওয়া একটি প্রস্তাব নিয়ে যা শাসক বিজেপিকেও ভাবনার মধ্যে ফেলে দিয়েছে।
কী সেই প্রস্তাব? সেই প্রস্তাবটি হলো আয়করের আওতার বাইরে থাকা পরিবারকে মাসিক ৭৫০০ টাকা করে দেওয়া। এই দাবি যে আগামিদিনে বিরোধী দলের ট্রাম্প কার্ড হয়ে উঠতে পারে, তা নিশ্চিত করে বলা যায়। বাংলার মুখ্যমন্ত্রী তাঁর অভিজ্ঞতা দিয়ে বুঝেছেন, দেশ জুড়ে যে বেকারত্ব রয়েছে, তারজন্য প্রয়োজন দীর্ঘমেয়াদি পরিকল্পনা। কিন্তু মোদি সরকার কার্যত স্থবির হয়ে বসে রয়েছে। দেশে বেকারত্ব লাফিয়ে বাড়ছে। তারমধ্যে কোভিড পরিস্থিতি মানুষকে আরও দুর্বিষহ অবস্থার মধ্যে ঠেলেছে কেন্দ্রের যথাযথ পদক্ষেপে ব্যর্থতার কারণে। এই পরিস্থিতিতে মানুষের ক্রয় ক্ষমতা বাড়াতে হবে। রাজ্য সরকারের উপদেষ্টা ও  নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ও এই বিষয়ের উপর বারবার জোর দিয়েছেন। তিনি মানুষের হাতে টাকা দেওয়ার কথা বলেছেন। সেই ভাবনারই বাস্তবিক প্রয়োগ আয়করের আওতার বাইরে থাকা পরিবার পিছু ৭৫০০ টাকা করে দেওয়া। এই দাবি সামনে রেখে বিরোধীরা ২০২৪-এর লড়াইয়ে নামলে তা যে বিজেপিকে ব্যাক সিটে ঠেলে দেবে, তা বলছেন অনেক রাজনৈতিক বিশেষজ্ঞরাই। এই প্রস্তাবকে ট্রাম্পকার্ড করেই যে বিরোধীরা ভোটযুদ্ধে এগোতে চাইবে, তা বলার অপেক্ষা রাখে না।

advt 19

Related articles

নজিরবিহীন! কলকাতা থেকে খাগড়াগড়, ভোটে মোতায়েন NIA-ও

একের পর এক নিজেদেরই রেকর্ড ভাঙছে নির্বাচন কমিশন। গোটা দেশের নির্বাচনে যা দেখা যায়নি, সেই সব নিয়ম তৈরি...

এবার সুপ্রিম কোর্টে মামলা: আইপিএস অজয় পাল শর্মার জরুরি ভিত্তিতে অপসারণ দাবি

বাংলার নির্বাচনে বেছে বেছে বিজেপি শাসিত রাজ্যের পুলিশ আধিকারিকদের পুলিশ পর্যবেক্ষক হিসাবে নিয়োগ। অথচ বাংলায় শান্তিপূর্ণ নির্বাচনের দায়িত্ব...

ভোটের আগের রাতে রদবদল! বীরভূম-দক্ষিণ ২৪ পরগনার এডিএমকে সরাল কমিশন

দ্বিতীয় দফার ভোটগ্রহণের মাত্র কয়েক ঘণ্টা আগে ফের নজিরবিহীন পদক্ষেপ করল নির্বাচন কমিশন। মঙ্গলবার রাতে আচমকাই সরিয়ে দেওয়া...

নির্বাচনের আগে টাকার আমদানি থেকে বহিরাগত: তিন দাবিতে কমিশনে তৃণমূল

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছে কলকাতা হাই কোর্ট। তার প্রমাণও মিলেছে কমিশনের প্রতিটি পদক্ষেপে। বিজেপির দায়ের...