Wednesday, May 20, 2026

এএফসি কাপে দ্বিতীয় ম‍্যাচে মাজিয়া এএসিকে সমীহ হাবাসের

Date:

Share post:

শনিবার রাতে এএফসি কাপের( AFC Cup) দ্বিতীয় ম‍্যাচে খেলতে নামছে এটিকে মোহনবাগান( Atk Mohunbagan)। প্রতিপক্ষ মাজিয়া এসসি( Maziya Sc)। প্রথম ম‍্যাচে বেঙ্গালুরু এফসি( Bengaluru Fc) বিরুদ্ধে দুরন্ত জয় পায় হাবাসের( Habas) দল। দ্বিতীয় ম‍্যাচ জিতে গ্রুপ শীর্ষে থেকে নকআউট পর্বে যেতে মরিয়া রয় কৃষ্ণা, প্রীতম কোটালরা। অপরদিকে প্রথম ম‍্যাচে হেরে জয়ের রাস্তায় ফিরতে মরিয়া মালদ্বীপের মাজিয়া এসসি।

এদিন সাংবাদিক সম্মেলনে এসে বাগান ফুটবলার প্রীতম কোটাল বলেন,” আমাদের প্রস্তুতি ভাল হয়েছে। এএফসি কাপের পরের রাউন্ডে যেতে হলে মাজিয়ার বিরুদ্ধে জয় চাই। সেটাই আমাদের লক্ষ্য। আমরা আমাদের সেরা পারফরম্যান্স দিতে চাই।”

এদিকে দ্বিতীয় ম‍্যাচে নামার আগে প্রতিপক্ষকে সমীহ বাগান কোচ হাবাসের। ঘরের মাঠে মাজিয়া এসসি কঠিন প্রতিপক্ষ বলে মনে করছেন তিনি। এদিন হাবাস বলেন,”ম্যাচ প্রতি অঙ্ক কষছি। মাজিয়াকে সমীহ করতেই হবে। যদিও মাঠে জয়টা ছিনিয়ে আনা ছেলেদের কাজ। আর ওরা তা পারবে। ফুটবলারদের মনঃসংযোগ ধরে রাখতে হবে ৯০ মিনিট। মাজিয়া আমাদের বিরুদ্ধে নিশ্চয়ই নতুন কৌশল সাজাবে। ঘরের মাঠে ওরা শক্তিশালী। এটাই ওদের সুবিধা।”

আরও পড়ুন:সেনাবাহিনীর স্টেডিয়ামের নামকরণ টোকিও অলিম্পিক্সের সোনা জয়ী নীরজ চোপড়ার নামে

 

Related articles

বাতিল নাকি সংশোধন? কনস্টেবল নিয়োগ নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল হাইকোর্ট

রাজ্য পুলিশের সাড়ে এগারো হাজারেরও বেশি কনস্টেবল নিয়োগ প্রক্রিয়ার ভবিষ্যৎ কোন দিকে এগোবে, তা এবার নির্ভর করছে রাজ্যের...

ISL: ইতিহাস সৃষ্টির হাতছানি, ইন্টার কাশীর বিরুদ্ধে সতর্ক অস্কার

২২ বছর পর দেশের সেরা লিগ জয়ের হাতছানি ইস্টবেঙ্গলের( East Bengal) সামনে। ইতিহাস সৃষ্টির দুয়ারে লাল হলুদ। তবে...

নাম বদলে লক্ষ্মীর ভাণ্ডারের ‘নকল’ বিজেপির! অন্নপূর্ণা যোজনায় টাকার সাথে বাড়ল শর্তও

ভোটের আগে যে প্রকল্পকে ‘ভিক্ষা’ বা ‘দান-খয়রাতি’ বলে তীব্র কটাক্ষ করেছিল বিজেপি, ক্ষমতায় আসার পর কার্যত সেই মডেলকেই...

দিল্লি যাচ্ছেন শুভেন্দু: মন্ত্রিসভা থেকে সিএএ দ্রুত চালু নিয়ে আলোচনা!

বাংলায় প্রথমবার বিজেপির শাসন প্রতিষ্ঠা হওয়ার পরে ১১ দিনে একের পর এক বড় ঘোষণা করেছে নবগঠিত মন্ত্রিসভা। রাজ্যের...