Friday, May 8, 2026

স্বস্তি দিয়ে ফের কমল দেশের দৈনিক সংক্রমণ,চিন্তা বাড়াচ্ছে মৃত্যু

Date:

Share post:

গতকালের তুলনায় আরও খানিকটা কমল দেশের দৈনিক করোনা সংক্রমণ।তবে চিন্তা বাড়িয়ে বেড়েছে দৈনিক মৃত্যু। গত ২৪ ঘণ্টায় দেশে ফের মৃত্যু বেড়ে ৪০৩ হয়েছে। গোটা অতিমারি পর্বে প্রাণ হারিয়েছেন ৪ লক্ষ ৩৩ হাজার ৯৬৪ জন।

আরও পড়ুন: ৮৭ জন ভারতীয়কে নিয়ে দেশের মাটিতে অবতরণ, কাবুল থেকে যাত্রা শুরু আরও এক বিমানের

রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৩০ হাজার ৯৪৮ জন। যা শনিবারের তুলনায় ১০.১৮ শতাংশ কম। সব মিলিয়ে দেশে আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ২৩ লক্ষ ৯৩ হাজার ২৮৬ জন। এখনও পর্যন্ত সংক্রমণের শীর্ষে রয়েছে কেরল। দক্ষিণের এই রাজ্যে কোনওভাবেই সংক্রমণে রাশ টানা যাচ্ছে না। দৈনিক সংক্রমণের অর্ধেকের বেশি সংক্রমণ রয়েছে এই রাজ্য। গত ২৪ ঘণ্টায় কেরলে ১৭ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। এরপরই রয়েছে মহারাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৫৭৫ জন।এরপরেই রয়েছে যথাক্রমে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, ওড়িশা ও পশ্চিমবঙ্গ।

তবে সংক্রমণ ৪০ হাজারের নীচে থাকায় সক্রিয় রোগীর সংখ্যা কমেছে। গত ২৭ দিন ধরে সংক্রমণের হার রয়েছে ২ শতাংশের নীচে।

advt 19

Related articles

লাল থেকে গেরুয়া! ভোল বদল রাইটার্স বিল্ডিংয়ের

রাজ্যে পালাবদলের সঙ্গে সঙ্গে কীভাবে রাজ্যের এক এক ঐতিহ্যবাহী এলাকা বদলে ফেলছে বিজেপির প্রশাসন, তার আরও এক নজির...

মুখ্যসচিব পদে মনোজ আগরওয়াল! স্বল্প মেয়াদে নতুন পদ নিয়ে জল্পনা

রাজ্যে নতুন সরকারের শপথ শনিবার। একদিকে যখন রাজনৈতিক পালাবদল, তখনই প্রশাসনিক ক্ষেত্রেও পালাবদলের সম্ভাবনা রাজ্য জুড়ে। ইতিমধ্যেই ফলতা...

পরলোকে প্রিয় পোষ্য, ‘লাকি’র জন্য বিশেষ পুজো দেবের

প্রিয় পোষ্য আর নেই। সোমবার সারমেয় 'লাকি'র চলে যাওয়ার কথা জানিয়েছিলেন অভিনেতা দেব (Dev)। শুক্রবার তার জন্য বাড়িতে...

শনিবার রবীন্দ্র জয়ন্তী পালন: মমতার বাড়ির চত্বরেই অনুষ্ঠান

বাংলার ক্ষমতায় আসার পরই বিজেপির ক্ষমতা প্রয়োগের রাজনীতি শুরু। বাংলার সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে রাজনীতির আসরে প্রশাসন। তাই অরাজনৈতিক...