Wednesday, June 10, 2026

এবার দেবকে ত্রিপুরায় পাঠাচ্ছে তৃণমূল

Date:

Share post:

একুশে বাংলায় অভূতপূর্ব জয়ের পর তৃণমূলের লক্ষ্য এবার তেইশের ত্রিপুরা (Tripura)। পড়শি রাজ্যে ঘাসফুল ফোটার সম্ভাবনা তৈরি হওয়ার পর থেকেই সেখানে সংগঠন মজবুত করার জোরদার প্রচেষ্টা চালাচ্ছে পশ্চিমবঙ্গের শাসক দল। এ রাজ্য থেকে ধারাবাহিক ভাবে সেখানে নেতা-মন্ত্রী-বিধায়ক-সাংসদদের পাঠাচ্ছে তৃণমূল (TMC).

 

সম্প্রতি ত্রিপুরায় রাজনৈতিক কর্মসূচিতে তৃণমূল যুব কংগ্রেস সভানেত্রী তথা অভিনেত্রী সায়নী ঘোষ (Sayani Ghosh)। এবার আরেক তারকাকে ত্রিপুরা পাঠাচ্ছে তৃণমূল কংগ্রেস। ঘাটালের সাংসদ তথা অভিনেতা দেবকে ত্রিপুরা পাঠানো হচ্ছে বলে তৃণমূল সূত্রে খবর। দেবের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে প্রচার চলতে চাইছে তৃণমূল নেতৃত্ব। তাই এবার বাংলা সিনেমার বিখ্যাত নায়ক তথা তৃণমূল সাংসদ দেবকে বিজেপি শাসিত রাজ্য ত্রিপুরায় সংঘঠনের শক্তিশালী করার জন্য পাঠাচ্ছে বলে সূত্রের খবর।

advt 19

 

Related articles

বাড়ি ঢুকে হেনস্থা: ত্রাণ দুর্নীতিতে গ্রেফতার প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

সাম্প্রতিক সময়ে একে পর এক তৃণমূল নেতৃত্বের গ্রেফতারি। তার মধ্যে এবার আরও এক প্রাক্তন মন্ত্রীকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার।...

প্রস্তুতি ২০২৯-এর: দীর্ঘ বৈঠকে সোনিয়া-মমতা

ইন্ডিয়া জোটের বৈঠকের পরে জোটের দুই গুরুত্বপূর্ণ শরিক দলের শীর্ষ নেতৃত্বের গুরুত্বপূর্ণ বৈঠক। দিল্লিতে সোনিয়া গান্ধী (Sonia Gandhi)...

বেলডাঙার অশান্তি: এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল হাইকোর্ট 

মুর্শিদাবাদের বেলডাঙায় পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে যে অশান্তির বাতাবরণ তৈরি হয়েছিল, সেই ঘটনার তদন্তভার কি কেন্দ্রীয়...

এবার নবান্ন! ক্ষমতায় এসেই শুরু গৈরিকীকরণ

বাংলায় তৃণমূল সরকারের সময়ে একের পর এক কেন্দ্রীয় প্রকল্প রং রাজনীতির শিকার হয়েছিল। যার ফলে বঞ্চিত হয়েছেন বাংলার...