Sunday, February 22, 2026

তদন্তে নেমে প্রথমেই বেলেঘাটায় সিবিআইয়ের তদন্তকারীরা

Date:

Share post:

কলকাতা হাইকোর্টের নির্দেশে ভোট-পরবর্তী হিংসা মামলার তদন্তে কলকাতায় সিবিআইয়ের (Cbi) ৪ জয়েন্ট ডিরেক্টর (Joint Director)। এসেই সোমবার, সকালে বেলেঘাটায় নিহত বিজেপি (Bjp) কর্মী অভিজিৎ সরকারের (Abhijit Sarkar) বাড়ি যান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পরই খুন হন অভিজিৎ। তাঁকে পিটিয়ে খুন করা হয় বলে অভিযোগ অভিজিতের পরিবারের। তদন্তে নেমে প্রথমেই অভিজিতের বাড়ি গেলেন তদন্তকারীরা। একই সঙ্গে অভিজিতের দাদাকে সিজিও কমপ্লেক্সে ডেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও সিবিআই সূত্রে খবর।

আরও পড়ুন – পরিবর্ত ফুটবলার হিসেবে সিরি-এ’র নতুন মরশুম শুরু করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

রাজ্যের ‘ভোট পরবর্তী হিংসা’র অভিযোগের তদন্তে চারটি জোন-এ ভাগ করে কাজ শুরু করেছে সিবিআই। এসেছেন সিবিআইয়ের ৪ জয়েন্ট ডিরেক্টর। প্রথমদিনই অভিজিতের মামলা দিয়েই তদন্ত শুরু করলেন তাঁরা। এই আগে জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধিদলের বিরুদ্ধে শাসকদলের অভিযোগ ছিল, তারা বেছে বেছে বিজেপি নেতা-কর্মীদের বাড়িতেই তদন্তে গিয়েছিল। এবার সিবিআইও তদন্ত শুরু করল বিজেপি কর্মীর খুনের ঘটনা দিয়েই।

advt 19

 

spot_img

Related articles

বিচ্ছেদের পরও দায়িত্বে অবিচল, প্রাক্তন স্ত্রী,সন্তানকে দামি উপহার পাণ্ডিয়ার

বিচ্ছেদেও ছেদ নেই দায়িত্বের। আইন অনুসারে বিবাহ বিচ্ছেদ হলেও প্রাক্তন স্ত্রী নাতাশা ( Natasa Stankovic)এবং ছেলে অগস্ত্যর প্রতি...

কংগ্রেসের সবটাই তৃণমূলে: সাম্প্রতিক নেতৃত্বের সমালোচনায় মণিশঙ্কর আইয়ার

কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে যেভাবে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস সবরকমভাবে সরব হয়েছে, এবং সাফল্যের মুখ দেখেছে, তাতে একের...

সাফল্য তেলেঙ্গানায়: আত্মসমর্পণ মাও রাজ্য সাধারণ সম্পাদকের

মাওবাদী দমনে নতুন করে সাফল্য কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের। তেলেঙ্গানায় আত্মসমর্পণ শীর্ষ মাওবাদী নেতা টিপ্পিরি তিরুপতি (Tippiri Tirupati) ওরফে...

পাকিস্তানের জেলে বাংলার মৎস্যজীবীরা: খোঁজ নেই দুবছর, উদ্বেগে পরিবার

তিন বছর ধরে ঘরে ফেরেননি। বন্দি পাকিস্তানের জেলে (Pakistan Jail)। প্রায় দুবছর কোনও খোঁজ পাওয়া যায়নি। গুজরাটের উপকূল...