Thursday, May 14, 2026

পুনর্নিয়োগ বা মেয়াদবৃদ্ধি আর নয়, এবার নতুনদের চাকরি দিতে চায় রাজ্য

Date:

Share post:

পশ্চিমবঙ্গে অবসরপ্রাপ্ত কর্মচারীদের পুনর্নিয়োগ বা মেয়াদবৃদ্ধি আর নয়, এবার নতুনদের চাকরি দিতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সব দফতরে পাঠানো কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরের এক চিঠিতে বিষয়টি জানা গিয়েছে।

আরও পড়ুন-লক্ষ্মীর ভাণ্ডারে বেনিয়ম ও জালিয়াতি রুখতে কড়া রাজ্য, নতুন নির্দেশিকা নবান্নের

চিঠিতে কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরের তরফে জানানো হয়েছে, সরকারি দফতরগুলিতে দ্রুত শূন্যপদ পূরণের জন্য অবসরপ্রাপ্তদের পুনর্নিয়োগ না দিয়ে নতুনদের সুযোগ করে দেওয়া হবে। ফলে খরচও নিয়ন্ত্রণে থাকবে বলে মনে করছে প্রশাসনের একাংশ।

আরও পড়ুন-এবার লক্ষ্মীর ভাণ্ডারে সক্রিয় বাম-বিজেপি

প্রসঙ্গত, অবসরের পর বিভিন্ন সরকারি দফতরে আধিকারিক ও কর্মচারীদের পুনর্নিয়োগ সংক্রান্ত বিশদ তথ্য জানতে চেয়েছে কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতর। সংশ্লিষ্ট দফতরের অধীনস্থ বিভিন্ন সংস্থায় পুনর্নিয়োগ করা হলে সেই তথ্যও পাঠাতে বলা হয়েছে চিঠিতে।

advt 19

 

Related articles

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...