Saturday, March 14, 2026

হাইকোর্টে PAC মামলা, পরবর্তী শুনানি ৬ সেপ্টেম্বর

Date:

Share post:

প্রথা অনুসারে বিধানসভায় (Assembly) পিএসি (PAC) চেয়ারম্যান বিরোধী দল থেকেই নিযুক্ত করা হয়। একুশের বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2021) পর কৃষ্ণনগর উত্তরের (Krishnanagar North) বিধায়ক (MLA) মুকুল রায়কে (Mukul Roy) পিএসি চেয়ারম্যান করা হয়েছে। যিনি অবশ্য বিজেপির পদ্ম প্রতীকে দাঁড়িয়েই জয়ী হয়েছেন। কিন্তু বিজেপির দাবি, মুকুল রায়কে পিএসি চেয়ারম্যান করায় বিধানসভার ঐতিহ্য ভঙ্গ হয়েছে। কারণ, ভোটের ফলাফলের ঠিক পরেই তৃণমূলে যোগ দিয়েছেন তিনি। এবং এই মর্মে কলকাতা হাইকোর্টে (Kolkata High Court) জনস্বার্থ মামলা করেছিল বিজেপি। আজ, মঙ্গলবার সেই মামলারই শুনানি ছিল। কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের বেঞ্চে বেলা ১২ নাগাদ এই মামলার শুনানি হয়।

এদিন শুনানির শুরুতেই কল্যাণীর বিজেপি বিধায়ক তথা মামলাকারী অম্বিকা রায়ের (Ambika Roy) আইনজীবী বিএস বৈদ্যনাথন সওয়াল শুরু করেন। আদালতকে তিনি জানান, তৃণমূলে এসে সরকারি ভাবে বিজেপি থেকে ইস্তফা দেওয়ার আগেই মুকুল রায়কে চেয়ারম্যান করা হয়। এটা সংবিধানের দশম তফসিল লঙ্ঘন করে। এতে ৫৪ বছর ধরে বিরোধী দলের নেতাকে পিএসি চেয়ারম্যান করার ঐতিহ্যও লঙ্ঘিত হয়েছে। অন্যদিকে, সরকার পক্ষের আইনজীবী এ দিন কোনও সওয়াল করেননি।

আরও পড়ুন: কেন্দ্রীয় সরকারের একচেটিয়া বেসরকারিকরণের বিরুদ্ধে সরব তৃণমূল

সওয়াল-জবাবের পর আগামী ৬ সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন দুই বিচারপতির বেঞ্চ। তার আগে মুকুল রায় এবং বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে এই সংক্রান্ত হলফনামা পেশ করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।

advt 19

 

spot_img

Related articles

কুলদীপের মেহেন্দিতে কোমর দোলালেন চাহাল! আজ মুসৌরিতে সাতপাক ঘুরবেন বিশ্বকাপজয়ী তারকা

শনিবার সাতপাকে ঘুরতে চলেছেন ভারতীয় ক্রিকেট তারকা কুলদীপ যাদব। একাধিক নায়িকাদের সঙ্গে নাম জড়ালেও ছোটবেলার বন্ধু বংশিকা চাড্ডাকে...

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

নতুন দিনের সঙ্গে সঙ্গে জীবনের নানা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা অপেক্ষা করছে ১২ রাশির জাতকদের জন্য। কারও কর্মজীবনে...

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...