Friday, April 24, 2026

সরকারি কর্মীদের বদলি সংক্রান্ত সমস্যার দ্রুত সমাধান: আশ্বাস পার্থর

Date:

Share post:

সরকারি কর্মীদের বদলি সংক্রান্ত সমস্যা সমাধানে এগিয়ে এল রাজ্য সরকার। মঙ্গলবার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারি ফেডারেশনের সঙ্গে বৈঠকে রাজ্যের শিল্প ও পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) আশ্বাস দিয়েছেন, বদলির ক্ষেত্রে কোনও সমস্যা থাকলে তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নজরে আনা হবে।

মঙ্গলবার বিধানসভা ভবনে এই বিশেষ বৈঠকের আয়োজন করা হয়েছিল। বৈঠকের পৌরহিত্য করেন সংগঠনের চেয়ারম্যান পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। তাঁর সতর্কবার্তা, অনেকক্ষেত্রে অভিযোগ আসছে যে, ফেডারেশনের সদস্য না হয়েও কেউ কেউ নিজেকে সদস্য বলে দাবি করছেন। এই ধরনের অনিয়ম যাতে না হয় সেটা দেখতে হবে। তিনি জানান, আগামী সাতদিনের মধ্যে প্রতিটি জেলায় সদস্য সংগ্রহ অভিযান হবে। কারণ, অনেকেই এই সংগঠনে যোগ দিতে গভীর আগ্রহ প্রকাশ করেছেন।

মঙ্গলবারের এই বৈঠকে উপস্থিত ছিলেন, ৩২টি জেলার সভাপতি। আহ্বায়ক দিব্যেন্দু রায়। রাজ্য সরকারি কর্মীদের ভূমিকার প্রশংসা করে পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘দুয়ারে সরকার’ বা ‘পাড়ায় সমাধান’ শিবিরে দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন সরকারি কর্মীরা। কর্মসূচিকে সফল করতে আরও বেশি সংখ্যায় অংশগ্রহণ করতেও তারা আগ্রহী। সংগঠনকে জোরদার করতে রাজ্যস্তরে তৈরি করা হবে একটি অ্যাডহক কমিটি। কমিটি তৈরি করা হবে জেলাস্তরেও। সংগঠনের সদস্য হওয়ার জন্য কোনও অর্থ আদায় করা হবে না। ৬০ বছরের বেশি বয়সের চুক্তি ভিত্তিক কর্মীদের সংগঠনের সহযোগী সদস্যের মর্যাদা দেওয়া হবে। এদিকে রাজ্য সরকারের কাজকর্মেও যথেষ্ট সন্তোষ প্রকাশ করেছেন রাজ্য সরকারি কর্মীরা।

আরও পড়ুন- উত্তরবঙ্গের উন্নয়ন নিয়ে মিথ্যাচার, নিশীথকে কড়া জবাব তৃণমূলের

advt 19

 

Related articles

প্রথম দফার ভোটের পরই আতঙ্কিত শাহ: সরব শশী

প্রথম দফার ভোটগ্রহণে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে এবং তৃণমূলের জয়ের আভাস পেয়ে বিজেপি শিবির এবং খোদ স্বরাষ্ট্রমন্ত্রী আতঙ্কিত...

৬ মাসের মধ্যে পুরসভা হবে ক্যানিং, জানালেন অভিষেক

নির্বাচনের ফল (West Bangal Election Result) ঘোষণার ছ-মাস পর ক্যানিংকে যাতে পুরসভা করা যায়, তার সমস্ত রকম ব্যবস্থা...

প্রথমদফায় তৃণমূল সেঞ্চুরি পার করে দিয়েছে: দাবি তৃণমূলের সেনপতির, ৪ মে বাংলায় থাকতে বললেন শাহকে 

”প্রথম দফায় তৃণমূল সেঞ্চুরি পার করে দিয়েছে। আমি রাজনৈতিক ভবিষ্যদ্বাণী করি না, যখন করি, তখন কিন্তু মিলে যায়।...

জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ৯ অভিযোগ: নতুন করে অপসারণের নোটিশ ৭৩ সাংসদের

মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমার যেভাবে দেশের একাধিক রাজ্যে এসআইআরের নামে বেছে বেছে ভোটারদের নাম বাদ দিয়ে কেন্দ্রের...