Thursday, March 19, 2026

দক্ষিণবঙ্গে বৃষ্টি কমলেও অতি ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে, জারি কমলা সতর্কতা

Date:

Share post:

বৃষ্টির জেরে নাকাল উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা। বুধবারও অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। জারি হয়েছে কমলা সতর্কতাও। উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও দক্ষিণবঙ্গে বাড়বে তাপমাত্রা।

আরও পড়ুন: তৃতীয় ঢেউ রুখতে টিকাকরণে জোর, প্রয়োজনে মাইক্রো কন্টেনমেন্ট জোন: নির্দেশ মুখ্যসচিবের

মৌসুমী অক্ষরেখা রাজস্থান থেকে গোরখপুর ও পুর্ণিয়া হয়ে অসম পর্যন্ত বিস্তৃত। তার প্রভাবেই উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা বলে আবহাওয়া দফতর সূত্রে খবর। ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, মালদা, দুই দিনাজপুরে৷

আবহাওয়া দফতর জানিয়েছে, শক্তিশালী দক্ষিণা বায়ু কিংবা দক্ষিণ পশ্চিমা বায়ু বঙ্গোপসাগর থেকে যাচ্ছে একেবারে উত্তর-পূর্বে। পাশাপআশি সিকিম ও বিহারেও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন। আগামী ২৫ অগাস্ট পর্যন্ত উত্তরবঙ্গে টানা বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

আজ কলকাতায় প্রবল বৃষ্টি না হলেও আকাশ সাধারণ মেঘলা থাকবে। পাশাপাশি আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭.৭ ডিগ্রির আশেপাশে।

advt 19

Related articles

দুরন্ত পলিটিক্যাল থ্রিলার ‘কর্পূর’, প্রথম শো থেকেই জমজমাট

শ্রেয়া বসু রিয়েলে ভোটের হাওয়া আর রিলে পলিটিকাল থ্রিলার- দুইয়ে মিলে জমজমাট কর্পূরের প্রথম শো-ই। অরিন্দম শীল পরিচালিত এবং...

গুজরাতে সরকারি গাড়িতে জাল টাকার রমরমা! পুলিশের জালে মূলচক্রী 

গুজরাতে জাল নোট পাচারের এক বিরাট চক্রের হদিশ পেল পুলিশ। আমেদাবাদ ক্রাইম ব্রাঞ্চের অভিযানে উদ্ধার হয়েছে প্রায় ২...

ভবানীপুরে রাজ্য সভাপতির স্ট্র্যাটেজি বৈঠক, নেত্রীর ছবি নিয়ে ডোর-টু-ডোর প্রচারে নামছে তৃণমূল 

বৃহস্পতিবার ভবানীপুর বিধানসভা কেন্দ্র নিয়ে স্ট্র্যাটেজি বৈঠক সারলেন তৃণমূল নেতৃত্ব। রাজ্য সভাপতি সুব্রত বক্সির দলীয় কার্যালয়ে এদিন দুপুরে...

জীবিত সদ্যজাতকে মৃত বলে ঘোষণা নার্সিংহোম কর্তৃপক্ষের

জীবিত শিশু কন্যাকে মৃত বলে প্যাকিং করে বাড়ি পাঠিয়ে দিল নার্সিংহোম কর্তৃপক্ষ। এই ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়ালো উত্তর...