Thursday, May 7, 2026

পঞ্জশিরে সালেহ বাহিনীর প্রতিরোধ, নাকাল তালিবানের বহু জঙ্গির মৃত্যু

Date:

Share post:

পঞ্জশিরে গলার কাঁটা হয়ে রয়েছে তালিবানের। সালেহ-মাসুদের নর্দার্ন অ্যালায়েন্সের প্রতিরোধে পিছু হঠল তালিবান। বদকাশানের অঞ্জুমান পাস দিয়ে শেষবারের মতো পঞ্জশিরে ঢোকার চেষ্টা করেছিল জঙ্গিরা। কিন্তু ব্যর্থ হয়ে ফিরতে হয়েছে। সালেহ বলেছেন, একজন তালিবান ঢুকলে পরিণাম ভয়াবহ হবে। ইতিমধ্যে বহু তালিবানের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ফলে নতুন স্ট্র‍্যাটেজির সন্ধানে জঙ্গিরা। এর মাঝে সিআইএ-বরাদর বৈঠক হয়েছে। অন্যদিকে মোদি-পুটিন দীর্ঘ কথাও হয়েছে। তালিবানের বিরুদ্ধে বিশ্বজনমত গড়ার চেষ্টা চলছে।
অন্যদিকে যত সময় এগোচ্ছে তালিবানি অত্যাচার দেশ জুড়ে বেড়ে চলেছে। তালিবানের ঘোষণা, কোনও মহিলা কাজ করতে পারবেন না। তাঁরা ঘরে থাকবেন। আর কোনও আফগান দেশ ছাড়তে পারবে না বলে নির্দেশ তালিবানের। বিমানবন্দর যাওয়ার সব রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। বিদেশি কূটনীতিকদের দেশে ফিরে যেতে বলা হয়েছে। স্কুল-কলেজ বন্ধ। দেশের খাবারের অভাব শুরু হয়েছে। ৩১ অগাস্টের মধ্যে সব মার্কিনিদের দেশ ছাড়তে নির্দেশ দিয়েছে। নইলে ফল ভাল হবে না বলে হুমকি। তবে এই প্রথম আফগানিস্তানে তালিবানের বিরুদ্ধে বিদ্রোহের মনোভাব তৈরি হয়েছে। ফলে রাস্তাঘাটে শক্তি প্রয়োগ করে বিদ্রোহ দমন করা ক্রমশ অসম্ভব হয়ে পড়ছে তালিবানের।

advt 19

Related articles

পানিহাটির সেন্ট জেভিয়ার্স স্কুলের কাছে বোমাবাজি, আহত ৫ 

উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আপ্তসহায়কের খুনের ঘটনার মাঝেই এবার পানিহাটিতে (Panihati) বোমাবাজির খবর। সেন্ট জেভিয়ার্স স্কুলের...

পরিকল্পিত খুন! আপ্তসহায়কের মৃত্যুতে রাজনৈতিক ব্যক্তি আক্রমণের পথে হাঁটলেন না শুভেন্দু

আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের (Chandranath Rath) মৃত্যুর পিছনে ষড়যন্ত্রের অভিযোগ শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari)। রীতিমতো রেইকি করে খুন করা...

বসিরহাটে গুলিবিদ্ধ বিজেপি কর্মী, তদন্ত শুরু পুলিশের

বুধবার মধ্যরাতে যখন উত্তর ২৪ বরগুনার মধ্যমগ্রামে বিদায় বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথের খুনের ঘটনায় উত্তেজনা বাড়ছে,...

শুভেন্দুর আপ্তসহায়ক খুন: নম্বর প্লেট বদলে আততায়ীদের গাড়ি ব্যবহার, দাবি ডিজির

ভাড়াটে খুনি দিয়ে খুন বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে, এমনটাই আশঙ্কা পুলিশের প্রাথমিক তদন্তে। একটি...