Saturday, May 16, 2026

জলপাইগুড়িতে তরুণের মৃত্যু ঘিরে প্রবল উত্তেজনা , বিক্ষোভ

Date:

Share post:

জলপাইগুড়ি হাসপাতাল এক তরুণের মৃত্যু ঘিরে প্রবল গোলমাল হয়। মৃত ওই তরুণের পরিবারের অভিযোগ করোনা‌য় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তার । এবং এক্ষেত্রে হাসপাতালের গাফিলতির অভিযোগ তোলা হয়েছে।

বুধবার সকালে  এই ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি‌ সুপার স্পেশালিটি হাসপাতালে। মৃতের পরিবারের লোকেরা বিক্ষোভ দেখান হাসপাতালে‌র সামনে। খবর পেয়ে ঘটনা‌স্থলে আসে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। জানা গেছে মৃত তরুণের নাম সুবীর মুন্ডা। জলপাইগুড়ি‌র রংধামালি সংলগ্ন জয়পুর চা-বাগানের বাসিন্দা ছিলেন তিনি। স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান হেমব্রম বলেন, রাতে প্রচণ্ড জ্বরে ভুগছিল ছেলেটি। ভোর পাঁচটা‌র সময় তাঁকে নিয়ে আসা হয় জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানে পরীক্ষা নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক জানিয়ে দেন ছেলেটি‌র করোনা হয়েছে। কোভিড হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন তিনি। কিন্তু এরপর চার ঘন্টা কেটে গেলেও কোনও অ্যাম্বুলেন্স না মেলায় তাকে কোভিড হাসপাতালে নিয়ে যাওয়া যায়নি। চার ঘন্টা ধরে হাসপাতালে‌র সামনে পড়ে থেকে শেষ পর্যন্ত মৃত্যু ঘটে তার। এরপর জরুরী বিভাগের ওয়ার্ড মাস্টার সামনে বিক্ষোভ দেখাতে থাকেন মৃতের পরিবারের লোকজন। ঘটনাস্থলে ছুটে আসে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

advt 19

Related articles

IFA-র লিগে বড় জয় মার্লিন গ্রুপের দল ক্লাব প্যাভিলিয়নের

  ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (IFA) আয়োজিত স্টেট ইয়ুথ লিগের অনূর্ধ্ব-১৩ বিভাগে বড় জয় পেল মার্লিন গ্রুপের(Marlin) দল ক্লাব প্যাভিলিয়ন ।...

নবম-দশমে বাধ্যতামূলক ৩ ভাষা পড়া: জুলাই থেকে কার্যকর CBSE নির্দেশিকা

নবম ও দশম শ্রেণির ক্ষেত্রে এবার থেকে বাধ্যতামূলকভাবে তিনটি ভাষা পড়তে হবে। নির্দেশিকা জারি করে জানালো সিবিএসই (CBSE)...

দশ লাখে প্রশ্ন কিনে নিটে প্রাপ্তি মোটে ১০৭! পর্দাফাঁস হতেই গা ঢাকা দিল মূল অভিযুক্তের ছেলে

নিটের প্রশ্নপত্র ফাঁস হওয়ার পর বাতিল হয়েছে এই বছরের পরীক্ষা। পরীক্ষার নামে এই ধরণের প্রহসন নিয়ে উত্তাল গোটা...

পুলগাঁওয়ে ফায়ারিং প্র্যাকটিসের মাঝে চরম অশান্তি! জুনিয়রকে লক্ষ্য করে মেজরের গুলি, মৃত সুবেদার মেজর

সেনা ক্যাম্পে ফায়ারিং প্র্যাকটিসের সময়ে জুনিয়র কমিশনড অফিসার সুবেদার মেজর ওম বাহাদুর খণ্ডকে গুলি করে খুন। মেজর মনন...