Sunday, May 17, 2026

দেশের বাঘ বাংলা, রানেকে একহাত নিয়ে বললেন শিবসেনার সঞ্জয় রাউত

Date:

Share post:

বাংলা ভারতের বাঘ। শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউত স্পষ্ট ভাষায় বললেন, সঙ্গে কটাক্ষ আর হুঁশিয়ারি বিজেপিকে।

আরও পড়ুন – একলাফে অনেকটাই বাড়ল দেশের দৈনিক সংক্রমণ, ৫০ শতাংশের বেশি আক্রান্ত কেরলেই

মহারাষ্ট্র সরকার দুদিন আগেই কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানেকে গ্রেফতার করেছিল। কারণ ছিল কেন্দ্রীয় মন্ত্রীর মুখ্যমন্ত্রীকে “ঠাঁটিয়ে চড় মারা উচিত” বক্তব্য। জামিন পেয়েই রানে শিবসেনাকে একহাত নিয়ে বলেন, মহারাষ্ট্রকে কিছুতেই বাংলা হতে দেবে না বিজেপি। এরপরই মুখ খোলেন বিজেপি সাংসদ তথা মুখপাত্র সঞ্জয় রাউত। তিনি পালটা রানেকে মনে করিয়ে দেন, আপনি বাংলার সঙ্গে মহারাষ্ট্রের তুলনা করে কী বোঝাতে চাইছেন? আপনারা মনে রাখুন, বিজেপি ওখানে গোহারা হেরেছে। দেশের প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী বারবার যাতায়াত করেও কিছু করতে পারেননি। বিজেপি যদি এই শব্দ বারবার অহমিকার জোরে ব্যবহার করে, তাহলে আগামিদিনে মহারাষ্ট্রেই বিজেপির শক্তি কমবে। বিজেপি মনে রাখুক, বিজেপিকে হারানার পর এখন দেশের বাঘ মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা।

advt 19

 

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...