Thursday, May 7, 2026

নজির! নৌকা নিয়ে হাজির ‘দুয়ারে সরকার’

Date:

Share post:

নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প ‘দুয়ারে সরকার’। এলাকা জলমগ্ন থাকায় নৌকাতেই চলল দুয়ারে সরকারের শিবির।

পদ্মার জলে প্লাবিত হয়েছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ ২ নম্বর ব্লকের চর বাজিতপুর গ্রাম পঞ্চায়েতের একাধিক গ্রাম। সব উপেক্ষা করে নৌকা করেই দুয়ারে সরকার পৌঁছে গেল দুয়ারে। গ্রামবাসীদের সরকারি প্রকল্পের সাহায্য পাইয়ে দিতে নৌকা করেই পৌঁছে যান প্রশাসনিক আধিকারিকেরা। জলমগ্ন হাওড়ার আমতায় একহাঁটু জলে দাঁড়িয়ে দুর্গতদের সঙ্গে কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী। তাঁকে অনুসরণ করেই এদিন প্রশাসনিক কর্তারা জলে দাঁড়িয়ে গ্রামবাসীদের আবেদনপত্র পূরণ করে দিলেন। অন্যদিকে, দুয়ারে সরকার ও পাড়ায় সমাধান প্রকল্পকে ঠিকভাবে পরিচালনা করতে অ্যাপেক্স কমিটি গঠন করল রাজ্যসরকার। এই কমিটির নেতৃত্বে রাজ্যের মুখ্যসচিব। পাশাপাশি, রাজ্য, জেলা ও কলকাতাস্তরে গঠন করা হয়েছে তিনটি টাস্কফোর্স। অ্যাপেক্স কমিটিগুলিতে রয়েছেন সরকারি সমস্ত দফতরের শীর্ষ আধিকারিকেরা।

আরও পড়ুন- কাবুল বিমানবন্দরের বাইরে জোড়া বিস্ফোরণে মৃত অন্তত ১৩ advt 19

 

Related articles

সিঙ্গুরে টাটাদের ক্ষতিপূরণে স্থগিতাদেশ কলকাতা হাই কোর্টের

সিঙ্গুরে টাটাদের কারখানা (Singur Tata Motors) তৈরির ক্ষতিপূরণে স্থগিত রাখার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট (Kolkata High Court)।...

মমতা হারেননি, উত্তর প্রদেশ মডেলে কমিশন-বিজেপি মিলে তৃণমূলকে হারিয়েছে: অখিলেশ

নির্বাচন কমিশন ও বিজেপি মিলে বেইমানি (বিশ্বাসঘাতকতা) করে ভোট করিয়ে বাংলায় তৃণমূলকে হারিয়েছে। বৃহস্পতিবার, কালীঘাটে তৃণমূল সভানেত্রী মমতা...

১৭৭৭টি নামের নিষ্পত্তি! ট্রাইব্যুনাল ছাড়লেন টি এস শিবজ্ঞানম

ভোট যুদ্ধ শেষে কলকাতা হাই কোর্টের (Kolkata High Court) প্রাক্তন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম (T S Sivagnanam)...

আইপিএলের মধ্যেই সতীর্থের প্রয়াণ, শোক প্রকাশ কোহলির

  আইপিএলের মধ্যে বিরাট দুঃসংবাদ। মাত্র ৩৬ বছর বয়সে প্রয়াত বিরাট কোহলির অনূর্ধ্ব ১৯ দলের সতীর্থ অমনপ্রীত সিং গিল।...