Saturday, March 14, 2026

অসমে সাতটি ট্রাকে আগুন লাগাল দু্ষ্কৃতীরা, নেপথ্যে DNLA ?

Date:

Share post:

বিশেষ প্রতিনিধি, গুয়াহাটি :

অসমে সাতটি ট্রাকে আগুন লাগাল দু্ষ্কৃতীরা ৷ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে পাঁচটি জ্বলে যাওয়া লাশ ৷ আশঙ্কাজনক অবস্থায় একজন হাসপাতালে ভর্তি ৷ গতকাল রাতে ঘটনাটি ঘটেছে ডিমাহাসাউ থানার অন্তর্গত ডিসমাও গ্রামের কাছে উমরাংসু লঙ্কা রোডের রঙেরবিল এলাকায় ৷ডিমাহাসাউ জেলার এসপি জয়ন্ত সিং জানিযেছেন, মোট ৯ টি ট্রাক কয়লা ও অন্যান্য সামগ্রী নিয়ে একটি সিমেন্ট কারখানা থেকে পার্শ্ববর্তী হোজাই জেলার লঙ্কায় যাওয়ার পথে রঙেরবিল এলাকায় এই ঘটনা ঘটে ৷ মৃতরা সকলেই ট্রাকের চালক ও খালাসি ৷ এলাকাটি প্রত্যন্ত হওয়ায় প্রাথমিক খবর আসতে একটু দেরি হয় ৷ গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে এবং অসম পুলিশ ও  অসম রাইফেলসের জওয়ানরা এলাকায় চিরুনি তল্লাশি চালাচ্ছে ৷

আরও পড়ুন – শৈলেনের কাছে ৪ হাজার কোটির ধাতু!মানতে পারছেন না স্ত্রী পিয়ালি
পুলিশ প্রাথমিকভাবে মনে করছে, ডিমাসা ন্যাশনাল লিবারেশন আর্মি (DNLA)-এর মদতপুষ্ট জঙ্গিরাই এই ঘটনা ঘটিয়েছে ৷ সিমেন্ট কোম্পানি থেকে তাদের দাবি মতো টাকা না পাওয়ার ফলে ডিএনএলএ এই ট্রাকগুলিকে জ্বালিয়ে দিয়েছে কিনা তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ ৷

advt 19

 

spot_img

Related articles

হাদি হত্যাকাণ্ডে ফের সাফল্য বাংলার পুলিশের, নদীয়া থেকে গ্রেফতার আরও ১

আবারও বাংলাদেশের ছাত্রনেতা ওসমান হাদি খুনের ঘটনার গ্রেফতারিতে বাংলার পুলিশের বিরাট সাফল্য। পশ্চিমবঙ্গ থেকে গ্রেফতার আরও ১। শনিবার...

শহরে প্রধানমন্ত্রীর উপস্থিতিতেই মন্ত্রী শশী পাঁজার ওপর আক্রমণ! নিন্দায় সরব অভিষেক

খোদ প্রধানমন্ত্রীর শহরে উপস্থিত থাকাকালীনই আক্রান্ত হলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। অভিযোগের তির বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দিকে। মন্ত্রীর...

ফের নাম-বিভ্রাট মোদির মুখে, রানি রাসমণিকে বললেন ‘রসমণি’, প্রতিবাদ তৃণমূলের 

বিধানসভা নির্বাচনের আগে বঙ্গে ভোটপ্রচারে এসে ফের নাম-বিভ্রাটে জড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাংলার মনীষীদের নাম উচ্চারণে প্রধানমন্ত্রীর এই...

বিনা পয়সায় অভিনয়, ১৮ বছর পর হাতে এল চেক! অবাক গল্প শোনালেন অনিল কাপুর 

বয়স প্রায় সত্তর ছুঁইছুঁই, কিন্তু ফিটনেস (Fitness) এখনও তরুণদের টক্কর দেন বলিউড অভিনেতা (Bollywood Actor) অনিল কাপুর (Anil...