Monday, April 27, 2026

উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান পদের দায়িত্বভার গ্রহণ করলেন রবীন্দ্রনাথ ঘোষ

Date:

Share post:

উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান পদের দায়িত্বভার গ্রহণ করলেন প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। উত্তরবঙ্গ উন্নয়ন প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন এর হাত থেকে দায়িত্ব গ্রহণ করেন। উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের প্রধান সচিব-সহ একাধিক সদস্য।

আরও পড়ুন-এবার বেসরকারিকরণের পথে টয় ট্রেন! প্রতিবাদ তৃণমূল কংগ্রেসের

এদিন দায়িত্বভার গ্রহণ করে রবীন্দ্রনাথ ঘোষ বলেন, ‘আগামিদিনে উত্তরবঙ্গের উন্নয়নকে আরও এগিয়ে নিয়ে যাওয়া হবে। অগ্রাধিকারের ভিত্তিতে পুরোনো কাজগুলি শেষ করা হবে। উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদে বিনয়কৃষ্ণ বর্মন ও সাবিত্রী মিত্রকে ভাইস চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করেছেন মুখ্যমন্ত্রী। এর সঙ্গে মোট ১২জনকে সদস্যের বোর্ড গঠন করা হয়েছে। রবীন্দ্রনাথ ঘোষ বলেন, ‘দায়িত্বভার বুঝে নিয়েছি। শীঘ্রই বোর্ড মিটিং ডেকে বিস্তারিত আলোচনা করে কাজে তালিকা তৈরি করা হবে।’

আরও পড়ুন-দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দিতে আগামী সপ্তাহে আমেরিকা যাচ্ছেন বিদেশ সচিব

আগামী ৬ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনদিনের সফরে উত্তরবঙ্গ যাচ্ছেন। নবান্ন সূত্রে খবর, উত্তরবঙ্গে তিনি প্রশাসনিক বৈঠক করবেন। স্বভাবতই, উত্তরবঙ্গের উন্নয়নের জন্য উন্নয়ন পর্ষদ এবং শিলিগুড়ি-জলপাইগুড়ি ডেভলপমেন্ট অফরিটিকে কাজের অগ্রাধিকারের তালিকাও তৈরি করে দেবেন। উত্তরবঙ্গে উন্নয়ন হয়নি বলে বিজেপির যে মিথ্যা প্রচার চলছে তার জবাব দিতেই এই দুই উন্নয়ন পর্ষদ একাধিক প্রকল্প হাতে নিচ্ছে। এসডিজেএ-র নবনিযুক্ত চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী একাধিক প্রকল্পের ঘোষণা করেছেন নগরোন্নয়ন দফতর ইতিমধ্যেই এসডিজেএ-কে বেশ কয়েক কোটি টাকা বরাদ্দ করেছে। সবমিলিয়ে উত্তরবঙ্গে এখন উন্নয়নের জোয়ার।

advt 19

 

Related articles

বিজেপি-র ‘মানি পাওয়ার’ রুখতে মমতার হাত শক্ত করার ডাক, চন্দ্রিমার সমর্থনে সুর চড়ালেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী

বাংলার ভোটযুদ্ধে এবার তৃণমূলের পক্ষে ব্যাট ধরলেন পড়শি রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। রবিবার দমদম (উত্তর) বিধানসভা কেন্দ্রের প্রার্থী...

ভবানীপুরে বহিরাগত কাদের মদতে: পদযাত্রা থেকে জনসংযোগে সতর্ক করলেন মমতা

বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল প্রায় প্রতিদিনই চলছে। দ্বিতীয় দফার নির্বাচনে কমিশনের সবথেকে বড় টার্গেট...

IPL: ব্যাটিং ব্যর্থতা, বিতর্ক শেষে সুপার জয়, টিকে থাকল নাইটদের প্লে অফের আশা

আইপিএলে(IPL) জয়ের ধারা অব্যাহত রাখল কেকেআর(KKR)। সুপার ওভারে লখনউ সুপার জায়ান্টসকে(LSG) হারাল নাইট ব্রিগেড। ব্যাটিং, ব্যর্থতা বিতর্ক পেরিয়ে...

তালিকায় অনুপ্রবেশকারী কারা: কমিশন খোঁজ দিতে না পারলেও ডেডলাইন বাঁধলেন মোদি!

বাংলার এসআইআর করা হচ্ছে রাজ্যের অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে বের করার জন্য। অথচ নির্বাচনের প্রথম দফা শেষ হয়ে যাওয়ার...