Sunday, May 17, 2026

হৃষীকেশগামী হাইওয়েতে ভেঙে পড়ল রানিপোখরি সেতু

Date:

Share post:

উত্তরাখণ্ডের দেরাদুনের কাছে হৃষীকেশগামী হাইওয়েতে ভেঙে পড়ল রানিপোখরি সেতু। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, শুক্রবার এই দুর্ঘটনার জেরে সেতু থেকে যখান নদীতে পড়ে যায় কমপক্ষে একডজন গাড়ি। দুর্ঘটনার বেশ কয়েক জনের আহত হওয়ার খবর সামনে এলেও এখনও পর্যন্ত কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। আহত এক ব্যক্তিকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে হাসপাতালে।

আরও পড়ুন- কাশ্মীর ইস্যুতে সাহায্য চেয়ে তালিবানের সঙ্গে সাক্ষাৎ জইশ প্রধান মাসুদ আজহারের
ঘটনার জেরে বিপর্যস্ত ওই পথে যান চলাচল। হৃষীকেশগামী উত্তরাখন্ডের রাজধানী দেরাদুনের সঙ্গে হৃষীকেশের মধ্যে যোগাযোগ স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই রাস্তাটি। এদিন সেই রাস্তার ওপর সেতুটি ভেঙে পড়ায় স্বাভাবিক ভাবেই ব্যাহত হয়েছে যান চলাচল।ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও উদ্ধারকারী দল।
দুর্ঘটনার জেরে ইতিমধ্যেই দেরাদুন ও হৃষীকেশের মধ্যে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। হৃষীকেশগামী সমস্ত গাড়িকে নেপালি ফার্ম এলাকা হয়ে ঘুরে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে।

advt 19

 

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...