Saturday, March 14, 2026

আজও উত্তরবঙ্গে অব্যাহত বৃষ্টি, দক্ষিণবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

Date:

Share post:

শুক্রবার বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা। আজ ফের বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গে জারি হয়েছে কমলা সতর্কতা।
আবহাওয়া দফতর তরফে জানানো হয়েছে, মৌসুমী অক্ষরেখা হিমালয়ের পাদদেশে অবস্থান করছিল। ক্রমশ সেটি দক্ষিণের দিকে সরে আসছে। ইতিমধ্যেই সেটি বিহার থেকে ওড়িশা পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবেই উত্তরবঙ্গে অব্যাহত ভারী বৃষ্টি। উত্তরবঙ্গে আজও দিনভর আকাশ মেঘলা থাকবে। উত্তরবঙ্গের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।গোটা উত্তরবঙ্গে জারি হয়েছে কমলা সতর্কতা। এছাড়াও মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

আরও পড়ুন:টুইটার ট্রেন্ডিংয়ে ভারত সেরা TMCP, পার্থ বললেন “আজ আমার জন্মদিন”
অন্যদিকে দক্ষিণবঙ্গেও আজ দিনভর আকাশ মেঘলা থাকবে। শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় জেলাতেই হালকা থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।এদের মধ্যে দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, মেদিনীপুর ও বর্ধমানের দু-এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বীরভূম এবং মুর্শিদাবাদে বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া দফতর সূত্রের খবর।
বিক্ষিপ্ত বৃষ্টির জেরে আজ কলকাতা ও তার সংলগ্ন এলাকায় তাপমাত্রা অনেকটাই কমেছে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস।

advt 19

spot_img

Related articles

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...

কলকাতায় শুষ্ক আবহাওয়া, শনিবার বৃষ্টি উত্তরবঙ্গে!

উইকেন্ডে সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়তে রোদের দাপট চওড়া হচ্ছে দক্ষিণবঙ্গে (South Bengal weather)। কলকাতায়...

IPL শুরুর আগেই নাইটদের বিরাট ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত!

আগামী মাসের শুরু হচ্ছে আইপিএলের (IPL) নতুন সিজন। ইতিমধ্যেই প্রত্যেক দল নিজেদের টিম মেম্বারদের নিয়ে আলোচনায় বসার প্রস্তুতি...