Tuesday, May 12, 2026

রাজনাথের হুঙ্কার, প্রয়োজনে অন্য দেশের সীমানায় ঢুকে জঙ্গি খতম করবে নয়াদিল্লি

Date:

Share post:

নাম না করে পাকিস্তানকে হুঁশিয়ারি প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের। এবার কড়া ভাষায়। বললেন, ভারত নিজের দেশে ঢুকে পড়া জঙ্গিদের তো খতম করবেই। প্রয়োজনে অন্য দেশের মধ্যে ঢুকে জঙ্গিদের খতম করতে পিছপা হবে না।

রবিবার তামিলনাড়ুতে ডিফেন্স রিসার্চ অ্যাকাডেমির একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পাকিস্তানের প্রসঙ্গ টেনে আনেন রাজনাথ সিং। তালিবান জঙ্গিদের সমর্থন করা নিয়ে পাকিস্তানের উপর ভারত ইতিমধ্যেই ক্ষুব্ধ। শুধু তাই নয়, এই সুযোগে কান্দাহারে পাক মদতপুষ্ট মাসুদ আজহারের সক্রিয় হয়ে ওঠা নিয়ে নয়াদিল্লিও গুটি সাজাচ্ছে। সেই ক্ষোভ ঝরে পড়ল রাজনাথের কথায়। তিনি বললেন, প্রতিবেশী দেশের লজ্জা নেই। পরপর দুটি যুদ্ধে হেরেছে। তারপরেও ভারতের অনিষ্ট করার ক্রমান্বয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমি শুধু মনে করিয়ে দিতে চাই, দেশ কেন, প্রয়োজনে অন্য দেশের মধ্যে ঢুকে জঙ্গিদের খতম করা হবে। অনর্থক ছায়াযুদ্ধ চালাচ্ছে তারা। এর ফল মারাত্মক হবে।

আরও পড়ুন: পরিচালকের নামে ভুয়ো অ্যাকাউন্ট থেকে সিরিয়ালের অভিনেত্রীকে কুপ্রস্তাব

কাশ্মীরকে কেন্দ্র করে পাকিস্তান ও জঙ্গিদের তৎপরতায় নয়াদিল্লিও যথেষ্ট তৎপর। দেখার বিষয়, পাঞ্জাব-উত্তরপ্রদেশের ভোটের আগে দেশাত্মবোধের জিগির বিজেপি কতখানি তুলতে পারে।

advt 19

 

Related articles

৩১ কেন্দ্রে হারের ব্যবধান ছাপিয়ে নাম বাদ কয়েক লক্ষ! সুপ্রিম কোর্টে SIR-চক্রান্তের পর্দাফাঁস তৃণমূলের

বাংলার ক্ষমতা দখল করতে কি প্রয়োগ করা হয়েছিল কোনও অদৃশ্য নীল নকশা? কুরুক্ষেত্রের যুদ্ধে অভিমন্যুকে যেভাবে সপ্তরথী মিলে...

ISL: শীর্ষস্থান অধরাই বাগানের, ডার্বিতেই লিগের ভাগ্য নির্ধারণ!

আইএসএলের(ISL) ম্যাচে ইন্টার কাশীর বিরুদ্ধে ড্র মোহনবাগানের(Mohun bagan)। ম্যাচের ফল ০-০। লিগের ভাগ্য নির্ধারণ করে দেবে আগামী রবিবারের...

বেআইনি নির্মাণকারীর সম্পত্তি বাজেয়াপ্ত করে ক্ষতিপূরণ: তিলজলা ঘুরে জানালেন মন্ত্রী

বেআইনি নির্মাণ নিয়ে প্রথম থেকেই যে রাজ্যের নব নিযুক্ত বিজেপি সরকার কাজ করবে, তা প্রথম দিন দফতরে বসেই...

সাংসদ – পরাজিত প্রার্থীদের নিয়ে কালীঘাটে জরুরি বৈঠকে তৃণমূল নেত্রী

এবার ২০২৬-এর বিধানসভা নির্বাচনে লড়াই করা প্রার্থীদের নিয়ে বৈঠক ডাকলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একই সঙ্গে দলের...