Saturday, May 16, 2026

ত্রিপুরা: সুবল ভৌমিকের হাত ধরে বিভিন্ন দল থেকে তৃণমূলে যোগ দিলেন ৫৪ জন নেতা-কর্মী

Date:

Share post:

তৃণমূল ছাত্র পরিষদের(TMCP) প্রতিষ্ঠা দিবসের দিন শনিবার ত্রিপুরায় বিজেপি(BJP) আশ্রিত দুষ্কৃতীদের হামলার শিকার হয়েছিল তৃণমূল(TMC) নেতৃত্ব। সেই ঘটনার পর রবিবার ত্রিপুরার বিভিন্ন দল থেকে তৃণমূলে যোগ দিলেন ৫৪ জন নেতৃত্ব। তৃণমূল নেতা সুবল ভৌমিকের(Subal bhowmik) বাড়িতে এদিন এই যোগদান অনুষ্ঠান সম্পন্ন হয়। ৫৪ জনের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাদের তৃণমূলে স্বাগত জানান সুবল ভৌমিক। পাশাপাশি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যের শাসক দল বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানান তিনি।

আরও পড়ুন:ধ্যানচাঁদের জন্মদিনে ‘মন কি বাত’-এ ক্রীড়া জগতে আরও উন্নতির ডাক দিলেন মোদি

সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এদিন সুবল ভৌমিক বলেন, সবে এক মাস হল ত্রিপুরায় তৃণমূল রাজনৈতিক কর্মসূচি শুরু করেছে। তাতেই ভয়ে ভীত হয়ে পড়েছে বিজেপি। জায়গায় জায়গায় আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হচ্ছে। তবে ত্রিপুরার মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া পেয়েছি আমরা। মানুষ চাইছে ত্রিপুরাতে তৃণমূল সরকার গড়ুক। এবং পশ্চিমবঙ্গে যে সকল জনমুখি প্রকল্প গুলি রয়েছে তা ত্রিপুরাতেও লাগু হোক। বিপ্লব দেবের সরকার গত সাড়ে তিন বছরে রাজ্যটাকে অনেকখানি পিছিয়ে দিয়েছে। সরকারের বিরুদ্ধে কেউ কথা বললে তার ওপর হামলা চালানো হচ্ছে। বিপ্লব দেবের আমলে এই রাজ্য ‘জঙ্গলরাজে’ পরিণত হয়েছে। শুধু তাই নয় সুভাষ ভৌমিক আরো বলেন, যেভাবে আমাদের নেতৃত্বের ওপর হামলা চালানো হচ্ছে এবং পুলিশ তার কোনো রকম পদক্ষেপ নিচ্ছে না তাতে আগামী দিনে আমরা আইন অমান্য আন্দোলনের পথে হাঁটার প্রস্তুতি নিচ্ছি। উল্লেখ্য এদিন ৫৪ জন নেতাকর্মী বিভিন্ন দল থেকে তৃণমূলে যোগ দেন তাদের মধ্যে অন্যতম, কংগ্রেস নেতা অমর পাল, বিজেপি নেতা প্রদীপ ভট্টাচার্য, বিশ্বনাথ রায়ের মতো নেতৃত্বরা।

advt 19

 

Related articles

ISL: ডার্বিতে আমন্ত্রিত শুভেন্দু, অতীত ভুলে ‘ফাইনালে’ ফোকাস লোবেরার

রবিবাসরীয় যুবভারতীতে আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল মোহনবাগানের মেগা ডার্বি(Derby) । ডার্বির আয়োজক মোহনবাগান।মাঠে জেতাই শুধু নয় মাঠের বাইরে আয়োজনে...

ত্রিপুরাকে ছাপিয়ে শীর্ষে বাংলা, বিধানসভা নির্বাচনে ভোটদানে সর্বকালীন রেকর্ড পশ্চিমবঙ্গের 

স্বাধীনতার পর দেশের বিধানসভা নির্বাচনের ইতিহাসে ভোটদানের হারে এক নতুন নজির গড়ল পশ্চিমবঙ্গ। নির্বাচন কমিশনের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী,...

আরবে ৩০ মিলিয়ন ব্যারেল তেল-চুক্তি মোদির: কোন পথে আসবে, প্রশ্ন অর্থনীতিবিদদের

একদিকে যখন দেশের মানুষকে বিদেশ সফর কমানোর নির্দেশ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সেখানে তিনি নিজেই বিদেশ সফরে। সেই...

৮ বছর আগের মামলায় কবি শ্রীজাতকে শর্তসাপেক্ষে জামিন

রাজ্যে বিধানসভা নির্বাচনের আবহেই আট বছর আগের দায়ের করা মামলায় কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের (Srijat Banerjee) বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা...