Friday, May 15, 2026

পানাগড়ে ৪০০ কোটি বিনিয়োগে নতুন কারখানা, শিলান্যাসে মঙ্গলবার দুর্গাপুর সফরে মুখ্যমন্ত্রী

Date:

Share post:

টানা তিনবার বিপুল জন সমর্থন নিয়ে রাজ্যে ক্ষমতায় আসীন হওয়ার পর শিল্প বিনিয়োগে বাড়তি মনোযোগী হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সরকার। একদিকে নতুন নতুন বিনিয়োগ এনে শিল্পতালুক গড়ে তোলা, অন্যদিকে সেই শিল্পকে সামনে রেখে নতুন নতুন কর্মসংস্থান। আর সেই লক্ষ্যে রাজ্যে বিনিয়োগের নতুন ঠিকানা পানাগড় (Panagarh) শিল্পতালুক। যেখানে তৈরি হচ্ছে একাধিক শিল্প। গড়ে তোলা হচ্ছে শিল্পবান্ধব পরিবেশও।

পানাগড় শিল্পতালুকে গড়ে উঠছে পলিফিল্ম কারখানা। জানা গিয়েছে, ৪০০ কোটি টাকা ব্যয়ে এখানে গড়ে উঠছে পলিফিল্ম কারখানা। সেই কারখানার শিলান্যাস করতে আগামিকাল, মঙ্গলবার পানাগড় যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সফরে গিয়ে বেশকিছু ঘোষণাও করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রীর এই সফরের জন্য দুর্গাপুরে (Durgapur) শহিদ ভগত সিং স্টেডিয়ামে তৈরি করা হয়েছে অস্থায়ী হেলিপ্যাড। দুর্গাপুর সার্কিট হাউস থেকে তিনি ভার্চুয়ালি প্রশাসনিক বৈঠকও করতে পারেন। আর মঙ্গলবারের সমস্ত কর্মসূচি সেরে দুর্গাপুর সার্কিট হাউসে মুখ্যমন্ত্রী রাত্রিযাপন করবেন। এরপর বুধবার দুপুরে পানাগড় শিল্পতালুকে ওই বেসরকারি কারখানার শিলান্যাস করবেন তিনি। মুখ্যমন্ত্রীর এই ভিত্তিপ্রস্তর স্থাপনের পর পানাগড় শিল্প তালুকের প্রতি বিনিয়োগকারীদের বিশ্বাস, আস্থা, আগ্রহ আরও বাড়াবে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।

আরও পড়ুন- ট্যাংরার বৈশালীতে বিস্ফোরণে ভাঙল বাড়ি, কারণ নিয়ে ধোঁয়াশা

advt 19

 

Related articles

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...