Friday, May 15, 2026

নয়া রেকর্ড গড়ে ফের শিখরে শেয়ারবাজার, ৭৬৫ পয়েন্ট বাড়ল সেনসেক্স

Date:

Share post:

🔹সেনসেক্স ৫৬,৮৮৯.৭৬ (⬆️ ১.৩৬%)

🔹নিফটি ১৬,৯৩১.০৫(⬆️ ১.৩৫%)

অর্থনীতির দীর্ঘ দুর্দশা পেরিয়ে আশার আলো দেখাচ্ছে শেয়ার বাজার। উন্নতির ধারা অব্যাহত রেখে ৫৬ হাজারের গণ্ডি পারিয়ে নয়া রেকর্ড গড়েছিল সেনসেক্স। সোমবার আরও ঊর্ধ্বমুখী হল বাজার। এদিন এক ধাক্কায় ৭৬৫ পয়েন্ট বাড়ল সেনসেক্সের সূচক। পাশাপাশি নিফটি বেড়েছে ২২৫ পয়েন্ট।

আরও পড়ুন:ত্রিপুরায় আহত তৃণমূল কর্মীকে দেখতে এসএসকেএমে অভিষেক

সোমবার বাজার খোলার পর থেকে ঊর্ধ্বমুখী হতে থাকে সেনসেক্সের সূচক। বাজার বন্ধ হওয়ার পর দেখা যায় করোনা পরিস্থিতির মাঝে অতীতের ধাক্কা সামলে ৭৬৫ পয়েন্ট বেড়েছে সেনসেক্স। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) ৭৬৫.০৪ পয়েন্ট বা ১.৩৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫৬,৮৮৯.৭৬। পাশাপাশি সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, এদিন নিফটি ২২৫.৮৫ পয়েন্ট বা ১.৩৫ শতাংশ বেড়ে নিফটি পৌঁছয় ১৬,৯৩১.০৫।

advt 19

 

Related articles

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...