Thursday, May 14, 2026

তৃণমূল সুপ্রিমোর প্রশংসায় পঞ্চমুখ বিজেপি নেতা জয়, কী বললেন তিনি?

Date:

Share post:

বাংলায় বিধানসভা ভোটে ধরাশায়ী হওয়ার পর থেকেই বেসুরো গাইছেন অনেক বিজেপি (Bjp) নেতাই। কেউ কেউ সরাসরি পদ্ম ছেড়ে হাতে নিয়েছেন জোড়া ফুলের পতাকা। অনেকের ভাবগতিক পা বাড়িয়ে থাকার মতো। যাঁরা আছেন, তারাও সময়-অসময় গেরুয়া শিবিরের নিন্দা করছেন। পাশাপাশি স্তুতি গাইছেন তৃণমূল (Tmc) নেত্রী থাথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay)। একই কথা শোনা গেল বিজেপি (Bjp) নেতা জয় বন্দ্যোপাধ্যায়ের (Joy Bandopadhyay) মুখে। সোমবার, রাজ্য শিক্ষামন্ত্রী তথা তৃণমূল নেতা ব্রাত্য বসুর (Bratya Basu) হাত ধরে তৃণমূলে ফিরেছেন বিধায়ক তন্ময় ঘোষ (Tanmay Ghosh)। এরপরই ভিডিও বার্তায় দলের প্রতি ক্ষোভ উগরে দেন বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়। বলেন, “ফের প্রমাণিত হল বিজেপির হোমওয়ার্কের কোনও ধারণা নেই”। ভোটের আগে কেন তন্ময়কে নেওয়া হল এবং প্রার্থী করা হল তাই নিয়েও প্রশ্ন তোলেন জয় বন্দ্যোপাধ্যায়। এরপরই নাম না করে দলের সাংসদ সৌমিত্র খাঁকে (Soumitra Khan) কটাক্ষ করেন বিজেপি নেতা। বলেন, “বিষ্ণুপুরে আমাদের এক নেতা আছেন, তিনি সব দলেই ছিলেন। ওনার নাকি অগাধ জ্ঞান। উনিও কোনও ধারণাই করতে পারেননি যে এমনটা হবে।”

আরও পড়ুন- হারের দায় স্বীকার করতে মেরুদণ্ড লাগে, সৎসাহস নেই বিজেপির! বিস্ফোরক টুইট তথাগতর

এরপরই জয় বন্দ্যোপাধ্যায়ের মুখ তৃণমূল সুপ্রিমোর প্রশংসা। বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় শক্ত হাতে পরিস্থিতি সামলেছেন। কিন্তু বিজেপিকে মনে রাখতে হবে আমাদের দলে কোনও মমতা বন্দ্যোপাধ্যায় নেই।”

এই ভিডিও-তে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেন জয়। বলেন, “রাজ্যে ভালো নেতা পাঠান। অযোগ্য লোককে দায়িত্ব দিচ্ছেন। এভাবে চলতে পারে না”।

advt 19

 

Related articles

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...