Thursday, March 19, 2026

ভারতে মমতার বিকল্প নেই, বিজেপিতে কাজের পরিবেশ নেই : তৃণমূলে ফিরে বললেন বিধায়ক বিশ্বজিৎ দাস

Date:

Share post:

২৪ ঘণ্টা কাটতে না কাটতেই বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে ফিরলেন আরও এক বিধায়ক। এবার বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে বললেন, “মমতা-অভিষেক বাংলাকে এগিয়ে নিয়ে চলেছেন।”

তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে দলের পতাকা বিশ্বজিৎ দাস হাতে তুলে নেন। তাঁর সঙ্গে এদিন তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন বনগাঁ পুরসভার বিজেপি কাউন্সিলর মনোতোষ নাথ ও প্রাক্তন কর্মাধ্যক্ষ সুব্রত পাল।

তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে তুলে নেওয়ার পর বাগদার বিজেপি বিধায়ক বিশ্বজিৎ দাস এদিন বলেন, “একটা পরিস্থিতিতে ভুল করেছিলাম। যা হওয়ার ছিল না। বাংলার ঘরে ঘরে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছেন। বর্তমানে পশ্চিমবঙ্গ তথা ভারতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প নেই। বিজেপিতে কাজের পরিবেশ নেই। বহিরাগত নেতৃত্বে উপর মানুষ আকৃষ্ট হন না।”

আরও পড়ুন: কেন্দ্র নাম পাঠায়নি, আপাতত রাজ্য পুলিশের ডিজি’র পদে মনোজ মালব্য

তিনি আরও বলেন, আগামিদিনে মমতা বন্দ্যোপাধ্যায়কে সর্বভারতীয় নেত্রী হিসেবে সবাই দেখবেন। রাজ্য বিজেপির মধ্যে গণ্ডগোল, একে অপরকে দোষারোপ করছে। বহিরাগতদের প্রতি মানুষ আকৃষ্ট হয় না। বিজেপিতে কাজের পরিবেশ নেই। গোটা উত্তর ২৪ পরগনায় বিজেপিতে বিরাট ভাঙন ধরবে। আরও অনেক নেতারা তৃণমূলে যোগ দেবেন।”

প্রসঙ্গত, গতকালই বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরেছেন বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ। পাঁচ মাসের মধ্যেই বিজেপি ছেড়ে ফের তৃণমূলে যোগ দিলেন বিষ্ণুপুরের বিজেপি বিধায়ক।

২০১৯ সালে লোকসভা নির্বাচনের সময় নয়াদিল্লিতে গিয়ে পদ্ম শিবিরের কেন্দ্রীয় নেতৃত্বের হাত ধরে বিজেপিতে যোগ দিয়েছিলেন বিশ্বজিৎ দাস।

advt 19

 

spot_img

Related articles

মেট্রো সফরে মদ-মাংস নয়, বহন করা যাবে না চারাগাছও! জারি নয়া নিষেধাজ্ঞা

কম সময়ের মধ্যে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে মহানগরীর একটা বড় অংশের ভরসা কলকাতা মেট্রো (Kolkata...

অশ্লীল লিরিক্সে সমালোচনার ঝড়, ক্ষমা চাইলেন ‘সরকে চুনর’ গায়িকা মঙ্গলি

কুরুচিকর ও দ্ব্যর্থবোধক লিরিক্স দিয়ে তৈরি ‘সরকে চুনর' (Sarke Chunar Teri Sarke)গান ঘিরে দেশজুড়ে সমালোচনার ঝড়। ‘কেডি: দ্য...

আজকের রাশিফল: ১২ রাশির ভাগ্যফল, অর্থ ও কর্মে কার উন্নতি?

আজকের দিনে গ্রহ-নক্ষত্রের অবস্থান জীবনের নানা দিককে সূক্ষ্মভাবে প্রভাবিত করছে। কারও জন্য নতুন সম্ভাবনার দরজা খুলছে, কেউ পাচ্ছেন...

ভিন রাজ্যে অবজার্ভারের দায়িত্বে বাংলার ১৫ আইপিএস, নয়া নির্দেশ কমিশনের

নবান্নের তরফে অপসারিত ১৯ জন আইপিএস অফিসারকে নতুন দায়িত্ব দেওয়ার ঘোষণার পরেই ফের প্রশাসনিক স্তরে নড়াচড়া। বুধবারই নির্বাচন...