Friday, May 15, 2026

৫৭ হাজারের গণ্ডি পেরিয়ে নয়া শিখর ছুঁল সেনসেক্স, ১৭ হাজার পেরলো নিফটি

Date:

Share post:

🔹সেনসেক্স ৫৭,৫৫২.৩৯ (⬆️ ১.১৬%)

🔹নিফটি ১৭,১৩২.২০ (⬆️ ১.১৯%)

করোনা ভীতিকে পিছনে ফেলে দেশের অর্থনীতির বাজার যে ক্রমশ ঊর্ধ্বমুখী সে খবর আগেই দিয়েছিল রিজাভ ব্যাংক। প্রতিদিনের শেয়ারবাজারের রিপোর্টে এবার দেখা যাচ্ছে তারই প্রতিফলন। সেই ধারা অব্যাহত রেখে রেকর্ড ভেঙে আরো ঊর্ধ্বমুখী হল ভারতের শেয়ার বাজার। অতীতের সব রেকর্ড ভেঙে ৫৭০০০-এর গণ্ডি পার করেছে সেনসেক্স। একই রকমভাবে নয়া মাইলস্টোন ছুঁয়েছে নিফটিও।

বিগত কয়েকদিনের ধাক্কা সামলে শুক্রবার বাজার খোলার পর থেকেই শেয়ারবাজার দ্রুতগতিতে ৫৭০০০-এর গণ্ডি পার করে ফেলে। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) ৬৬২.৬৩ পয়েন্ট বা ১.১৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫৭,৫৫২.৩৯।

আরও পড়ুন:পরিবহন মন্ত্রীর মধ্যস্থতায় উঠে গেল পেট্রোল পাম্প ধর্মঘট

থেমে ছিল না নিফটিও। বাজার খোলার সঙ্গে সঙ্গেই হুড়মুড়িয়ে বাড়তে থাকে এনএসই নিফটি (NSE Nifty)র সূচকও। দিনের শেষে নয়া মাইলস্টোন ছুঁয়ে ফেলে নিফটিও। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, নিফটি ২০১.১৫ পয়েন্ট বা ১.১৯ শতাংশ বেড়ে নিফটি পৌঁছয় ১৭,১৩২.২০। রিপোর্ট বলছে ব্যাংকিং সেক্টর, অটোমোবাইল আইটি সহ একাধিক ক্ষেত্রে বিপুল বিনিয়োগ হয়েছে এ দিন।

advt 19

 

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...