Sunday, June 21, 2026

বাংলায় একদিনে ১২ লক্ষের বেশি মানুষকে দেওয়া হল টিকা! দৈনিক টিকাকরণে নয়া রেকর্ড

Date:

Share post:

দৈনিক টিকাকরণে নয়া রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ। মঙ্গলবার, মাত্র একদিনেই বাংলায় ১২ লক্ষ ১০ হাজার ৯৫ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। যা এর আগের দৈনিক সর্বোচ্চ টিকাকরণের দ্বিগুণ! এদিন দৈনিক টিকাকরণে প্রথম স্থানে রয়েছে মুর্শিদবাদ, দ্বিতীয়তে রয়েছে উত্তর ২৪ পরগনা, তৃতীয় এবং চতুর্থ স্থানে রয়েছে হুগলি এবং দক্ষিণ ২৪ পরগনা। এদিন প্রথম ও দ্বিতীয় ডোজ মিলিয়ে নাগরিকদের ৪ ভ্যালসিন টিকা দিল রাজ্য।

আরও পড়ুন-প্রয়োজনে ফের ড্রোন হামলা হবে আফগানিস্তানে, হুঁশিয়ারি পেন্টাগনের

মঙ্গলবার সকাল থেকে রাত ১১টা পর্যন্ত গোটা দেশে ১ কোটি ৩০ লক্ষ ৮২ হাজার ৭৫৬ জনকে টিকা দেওয়া হয়েছে। এই নিয়ে তৃতীয় দিন ভারত দৈনিক টিকাকরণের ১ কোটির গণ্ডি পেরল। ১৬ জানুয়ারি টিকাদান শুরুর পর এখনও পর্যন্ত দু’টি ডোজ মিলিয়ে ৬৫ কোটি ৩ লক্ষ ২৯ হাজার ৬১ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। প্রথম ডোজ পেয়েছেন ৫০ কোটি ৩১ লক্ষ ৬৮ হাজার ৯৮৭ জন। দ্বিতীয়টি পেয়েছেন ১৪ কোটি ৯৪ লক্ষ ৬৩ হাজার ৫৭২ জন।

আরও পড়ুন-চন্দনার বিরহে মদ্যপানই কাল, “দেবদাস” হয়ে আবার হাসপাতালে কৃষ্ণ

দৈনিক টিকাকরণে নয়া রেকর্ড নিয়ে উচ্ছ্বসিত রাজ্যে স্বাস্থ্যকর্তারা। রাজ্য হেলথ ডিরেক্টরেটের টিকাকরণের শীর্ষকর্তা ডা. অসীম দাস মালাকার জানান, “আমাদের ধারণা দৈনিক টিকাকরণের সমস্ত হিসেব পাওয়ার পর রাজ্যের একদিনের পরিসংখ্যানই ১৩ লক্ষের কাছাকাছি পৌঁছে যাবে।”

advt 19

 

Related articles

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...