Friday, April 24, 2026

মানুষ চাইছে তৃণমূলকে, বিজেপির বিদায় সময়ের অপেক্ষা: ত্রিপুরার বললেন ব্রাত্য

Date:

Share post:

২৩-এর নির্বাচনকে পাখির চোখ করে ত্রিপুরার রাজনৈতিক জমি শক্ত করতে কোমর বেঁধে ময়দানে নেমেছে তৃণমূল। আর সেই লক্ষ্যে বুধবার ত্রিপুরা সফরে গিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও সাংসদ প্রতিমা মণ্ডল। পাশাপাশি ত্রিপুরায় একাধিক কর্মসূচি নিয়ে মাঠে নেমেছেন সদ্য তৃণমূলে যোগদান দেওয়া সুস্মিতা দেব। এদিন ত্রিপুরার মাটিতে পা রেখেই কড়া ভাষায় বিজেপিতে আক্রমণও শানালেন ব্রাত্য বসু।

আগরতলা বিমানবন্দরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এদিন ব্রাত্য বসু(Bratya Basu) বলেন, “আমাদের নেতারা এখন থেকে নিয়মিত ত্রিপুরায় আসবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee), মমতা বন্দ্যোপাধ্যায়ও(Mamata Banerjee) আসবেন ত্রিপুরাতে(Tripura)। ত্রিপুরার মানুষ দেখছে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে উন্নয়ন করেছেন। স্বাস্থ্যসাথী কন্যাশ্রীর মতো প্রকল্প গুলির সুবিধা ত্রিপুরার মানুষ দেখছে এবং তারা চায় ত্রিপুরাতে ঐ সকল প্রকল্প চালু হোক।” পাশাপাশি বিজেপি প্রসঙ্গে তিনি বলেন, “গত সাড়ে তিন বছরে কোন উন্নয়ন করেনি বিজেপি। রাজ্যে জনসমর্থন হারিয়েছে তাই তৃণমূলকে দেখে তারা এখন ভয় পাচ্ছে।” এছাড়াও তিনি জানান, “বিজেপিতে অনেক ভালো মানুষ রয়েছেন, যারা বিজেপিতে অপশাসনে বিরক্ত। তারা তৃণমূলের সঙ্গে যোগাযোগ করছেন। আমরা তাদের সঙ্গে আলোচনা পর্ব চালাচ্ছি বাকিটা দেখুন কি হয়। খেলা শুরু হয়ে গিয়েছে। বিজেপি বিদায় সময়ের অপেক্ষা।”

আরও পড়ুন:পুলিশের ভূমিকা নিয়ে ধনকড়ের কটাক্ষের মোক্ষম জবাব মমতার

অন্যদিকে, আগরতলায় পা রেখে এদিন প্রতিমা মণ্ডল জানান, “মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় যে উন্নয়ন করেছেন তার জন্য বাংলার মানুষ দুহাতে আশীর্বাদ করেছে তাঁকে। তৃতীয়বারের জন্য ফের বাংলার মুখ্যমন্ত্রী হয়েছেন তিনি। বাংলার জনমুখি প্রকল্প গুলি ত্রিপুরা দেখছে তাই ত্রিপুরার মানুষ মমতাকে চাইছেন। ত্রিপুরার মানুষের ডাক পেয়েই আজ তৃণমূল ত্রিপুরাতে পা রেখেছে। এখানকার মানুষের সাহায্য নিয়েই শক্তিশালী সরকার গড়বো আমরা।”

advt 19

 

Related articles

যিশুর জন্য ‘নো-কিসিং পলিসি’ ভাঙেন কাজল! কারণ কী

অভিনয় জীবনে পা দেওয়ার প্রথম থেকেই কিছু নির্দিষ্ট লক্ষণরেখা টেনে দিয়েছিলেন কাজল (Kajol Devgon)। যেমন পর্দায় ঘনিষ্ঠ দৃশ্য...

শান্তিপূর্ণ প্রথমদফায় বিপুল ভোটদানে খুশি প্রধান বিচারপতি সূর্য কান্ত, কমিশনের আইনজীবীকে বাংলায় আমন্ত্রণ কল্যাণের

বৃহস্পতিবার রাজ্যে বিধানসভা নির্বাচনের (Assembly Election) ভোটগ্রহণ হিংসামুক্ত, শান্তিপূর্ণ। ঘটনায় সন্তোষ প্রকাশ সুপ্রিম কোর্টের (Supreme Court)। শুক্রবার এসআইআর...

শেষকৃত্য থেকে ফেরার পথে উত্তরাখণ্ডে খাদে ভ্যান, মৃত ৮

উত্তরাখণ্ডের(Uttarakhand) তেহরি গাড়োয়ালে ভয়াবহ পথ দুর্ঘটনায়(Road Accident) মৃত্যু হল অন্তত ৮ জনের। বৃহস্পতিবার দুপুরে চম্বা-কোটি ন্যাল মার্গ সংলগ্ন...

দ্বিতীয় দফা ভোটের আগে খেলা ঘোরাবে আবহাওয়া!

কড়া রোদে বাংলায় প্রথম দফার ভোট সম্পন্ন হলেও দ্বিতীয় দফার আগে প্রকৃতির মেজাজ বদলাতে চলেছে। আলিপুর হাওয়া অফিস...