Monday, April 27, 2026

মিশন ত্রিপুরা: অন্যান্য দল থেকে আজ তৃণমূলে যোগ দিলেন ১১৪ জন

Date:

Share post:

ত্রিপুরাকে(Tripura) পাখির চোখ করে ইতিমধ্যেই রাজনৈতিক ঘুঁটি সাজানো শুরু করে দিয়েছে ঘাসফুল শিবির। বিজেপি(BJP) সহ সিপিএম ও কংগ্রেস থেকেও তৃণমূলে যোগদানের হিড়িক শুরু হয়েছে। বুধবার দলীয় সংগঠনকে শক্তিশালী করতে ত্রিপুরাতে পা রেখেছেন ব্রাত্য বসু, প্রতিমা মন্ডল, সুস্মিতা দেবের মত নেতৃত্বরা। তার আগে আগরতলা সহ ত্রিপুরার বিভিন্ন জেলা থেকে তৃণমূলে(TMC) যোগ দিলেন ১৪৪ জন। বাম, কংগ্রেস, বিজেপি সহ একাধিক দল থেকে এদিন তৃণমূলে যোগ দেন এই সকল নেতাকর্মীরা।

আরও পড়ুন:ভোটের জন্য তৈরি থাকুন, যে কোনও দিন ঘোষণা: মুখ্যসচিবদের বৈঠকে জানাল কমিশন

তৃণমূল সূত্রে খবর, ত্রিপুরার তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক তৎপরতা বাড়তেই অন্যান্য দল থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান পর্ব ব্যাপকভাবে বেড়ে গিয়েছে। এদিন আগরতলা সহ ত্রিপুরার বিভিন্ন জেলা থেকে বিজেপি, কংগ্রেস সিপিএম ছেড়ে নেতা কর্মীরা তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে তুলে নেন। ত্রিপুরার তৃণমূল নেতা সুবল ভৌমিকের হাত ধরে তাঁর বাসভবনের অস্থায়ী দলীয় কার্যালয়ে এই যোগদান পর্ব সম্পন্ন হয়। তৃণমূলের তরফে জানানো হয়েছে বিভিন্ন দল থেকে এই দিন ১১৪ জন নেতা-কর্মী তৃণমূলের দলীয় পতাকা হাতে তুলে নিয়েছেন। অন্যদিকে এদিনই ত্রিপুরা গিয়েছেন ব্রাত্য বসু, প্রতিমা মন্ডল, সুস্মিতা দেব। ত্রিপুরাতে টানা কর্মসূচি রয়েছে তাদের। তার আগে এই যোগদান পর্ব বাড়তি অক্সিজেন যোগাচ্ছে তৃণমূলকে। আর যেভাবে প্রতিদিন তৃণমূলের সংগঠনিক শক্তি ত্রিপুরাতে বেড়ে চলেছে তাতে গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত বিজেপি কার্যত দিশেহারা।

advt 19

 

Related articles

রাজ্যের ডিজি সিদ্ধিনাথ গুপ্তার চাকরির মেয়াদ বাড়ল ৬ মাস

কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রক রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তার(Siddhinath Gupta) চাকরির মেয়াদ ৬ মাস বৃদ্ধি করল। আগামী ৩০ এপ্রিল অবসরের...

লিভ-ইন থেকে বিচ্ছেদে ‘ধর্ষণের অভিযোগ’ নয়! বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

দুই প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষ স্বেচ্ছায় লিভ-ইন (Live-in Relationship) সম্পর্কে থাকলে, সেখান থেকে কারও বেরিয়ে যাওয়াকে 'ফৌজদারি অপরাধ'...

IPL: জয়ের মধ্যেই খারাপ খবর, মেজাজ হারিয়ে শাস্তি পেলেন কেকেআর ব্যাটসম্যান

টানা হারের পর অবশেষে ২ ম্যাচ জয় পেয়েছে কেকেআর (KKR)। কিন্তু জয়ের মধ্যেই শাস্তির খবর এল কেকেআর শিবিরে।...

বাইক নিষেধাজ্ঞায় হাই কোর্টে মুখ পুড়ল কমিশনের! বাধা শুধু গ্রুপ রাইডিং-এ

ভোটের দু’দিন আগে বাইক চলাচলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করেছিল নির্বাচন কমিশন (Election Commission)। কিন্তু সিঙ্গল বেঞ্চের পরে ডিভিশন...