Thursday, June 4, 2026

বিশ্বভারতী এলাকা থেকে বিক্ষোভ সরিয়ে নিতে হবে, নির্দেশ হাইকোর্টের

Date:

Share post:

বিশ্বভারতী- মামলায় শুক্রবার একগুচ্ছ নির্দেশ জারি করেছে কলকাতা হাইকোর্ট ৷ আদালত জানিয়েছে, এই রায় শুক্রবার বেলা ৩ টে থেকেই কার্যকরী করতে হবে।

রায়ে বলা হয়েছে :

১) বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের এলাকা থেকে সমস্ত রকমের বিক্ষোভ সরিয়ে নিতে হবে।

২) ব্যানার এবং বিক্ষোভের অন্যান্য যে সমস্ত আনুষঙ্গিক জিনিসপত্র রয়েছে তা সরিয়ে নিতে হবে। এই কাজটি করবে শান্তিনিকেতন পুলিশ স্টেশন।

৩) বিশ্ববিদ্যালয়ের ৫০ মিটার এর এলাকার মধ্যে কোনও বিক্ষোভ করা যাবে না৷

৪) বিশ্বভারতীর ভেতরে ঢুকতে কোনও কর্মীকে বাধা দেওয়া যাবে না৷

৫) বিশ্বভারতী যাতে স্বাভাবিক পরিবেশ বজায় রেখে চলতে পারে, সেদিকে নজর রাখতে হবে প্রশাসনকে।

৬) বিশ্ববিদ্যালয় এলাকায় কোন রকম মাইকের ব্যবহার করা যাবে না।

৭) উপাচার্যের নিজস্ব নিরাপত্তা ছাড়াও শান্তিনিকেতন থানাকে তিনজন কনস্টেবল নিয়োগ করতে হবে শুক্রবার বেলা তিনটার মধ্যে।

৮) বিশ্বভারতী এলাকায় সমস্ত সিসিটিভি ক্যামেরাকে কার্যকরী করে তুলতে হবে।

৯) বিশ্বভারতী রেজিস্টার এবং শান্তিনিকেতন থানাকে কলকাতা হাইকোর্টে এই নির্দেশ কার্যকর করার পর রিপোর্ট জমা করতে হবে।

আরও পড়ুন:সুস্থ মহিলার স্বাস্থ্যসাথী কার্ড থেকে কাটা হল টাকা! কাঠগড়ায় ডানকুনির নার্সিংহোম

 

Related articles

জাতীয় চলচ্চিত্রে এক অধ্যায়ের অবসান, প্রয়াত পহলাজ নিহালানি

হিন্দি চলচ্চিত্র জগতের পরিচিত মুখ, প্রযোজক ও সেন্সর বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান পহলাজ নিহালানির (Producer and former Censor Board...

অনুমতির থেকে বেশি ঘর ব্যবহার! দিল্লির অগ্নিকাণ্ডে গ্রেফতার মালিক

দিল্লি অগ্নিকাণ্ডে (Delhi Fire Incident 21 Death) গ্রেফতার হোটেলের মালিক! বুধবার মালব্যনগরের এক অভিজাত হোটেলে আগুন লেগে ২১...

সোনা পাপ্পুর মামলায় ইডি দফতরে হাজিরা শ্রেয়া পাণ্ডে-ঘনিষ্ঠ কল্যাণ শুক্লার

সোনা পাপ্পুর মামলায় এবার ইডি দফতরে হাজিরা দিলেন মানিকতলা কেন্দ্রের তৃণমূল (TMC) প্রার্থী শ্রেয়া পাণ্ডের (Shreya Pandey) ঘনিষ্ঠ...

বিধাননগর পুরসভার মেয়র পদে ইস্তফা কৃষ্ণার! কারণ ব্যক্তিগত

ব্যক্তিগত কারণ দেখিয়ে বিধাননগর পুরসভার (Bidhannagar Municipality Corporation) মেয়র পদ থেকে ইস্তফা দিলেন কৃষ্ণা চক্রবর্তী (Krishna Chakraborty)। বৃহস্পতিবার...