Wednesday, April 29, 2026

টেট পরীক্ষার প্রশ্ন ভুল, প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতিকে জরিমানা হাইকোর্টের

Date:

Share post:

টেট পরীক্ষার প্রশ্নভুল মামলায় প্রাথমিক শিক্ষক পর্ষদের সভাপতিকে আর্থিক জরিমানা করল কলকাতা হাইকোর্ট৷ মোট ১৯জন মামলাকারীকে ২০ হাজার টাকা করে মোট তিন লক্ষ আশি হাজার টাকা জরিমানা দিতে হবে প্রাথমিক শিক্ষক পর্ষদের সভাপতিকে ব্যক্তিগত ভাবে৷

শুক্রবার হাইকোর্টের বিচারপতি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জরিমানার পাশাপাশি এদিন তুলোধনা করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদকে। ওই পরীক্ষার মোট ৬টি প্রশ্ন ছিল৷ পর্ষদ ভুল ব্যাখাও দিয়েছে আদালতে৷ বিচারপতি বলেছেন, পর্ষদের ভুলের জন্যই পরীক্ষার্থীরা আদালতমুখী হয়েছে৷
একইসঙ্গে আদালত নির্দেশ দিয়েছে, আগামী ৭ দিনের মধ্যে পরীক্ষার্থীদের ভুল প্রশ্নের উত্তরে ফুল মার্কস দিতে হবে ৷ নম্বর দেওয়ার পর ৭ দিনের মধ্যে নিয়োগে বিবেচনা করারও নির্দেশ দিয়েছেন। এদের প্রয়োজনবোধে চাকরিও দিতে হবে ৭ দিনের মধ্যে।

আরও পড়ুন:বিদ্যুতের অভাবে যোগদান প্রক্রিয়া ব্যাহত ত্রিপুরায়, বিজেপির ষড়যন্ত্র দেখছে তৃণমূল

২০১৮ সালে বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় বিশ্বভারতীর বিশেষজ্ঞদের দিয়ে ৬টি প্রশ্ন সঠিক কিনা তা যাচাই করার নির্দেশ দিয়েছিলেন।বিশ্ব ভারতী জানায়, ৬টি প্রশ্নই ভুল। তখনই বিচারপতি চট্টোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন যাঁরা যাঁরা প্রশ্নের উত্তর দিয়েছিলেন, তাদেরই পুরো নম্বর দিতে হবে।

advt 19

 

Related articles

ভোটারদের উপর লাঠিচার্জ কেন্দ্রীয় বাহিনী: ছাড় পেল না মহিলা থেকে শিশু!

বাংলায় ভয়মুক্ত, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনের দাবি জানিয়ে রেকর্ড সংখ্যক কেন্দ্রীয় বাহিনী বাংলায় মোতয়েন করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয়...

গণতন্ত্রের উৎসবে সামিল সৌরভ থেকে ঝুলন, ভোট নিয়ে কী বললেন মহারাজ?

বুধবার সকাল থেকেই শুরু হয়েছে রাজ্যে দ্বিতীয় দফার ভোটগ্রহণ। সাধারণ মানুষের মতোই গণতন্ত্রের উৎসবে সামিল খেলার মাঠের তারকারাও।...

ভোট দিতে না পেরে আত্মহত্যার হুমকি কৃষ্ণনগরের গাড়ি চালকদের!

নির্বাচনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে যখন বারবার আশ্বাস দিচ্ছে নির্বাচন কমিশন (Election Commission), ঠিক তখনই কৃষ্ণনগরে (Krishnanagar) সামনে...

মিতার পাশে মিতালি: অ্যাম্বুল্যান্সে ভোট দিতে গেলেন আহত তৃণমূল সাংসদ

আরামবাগে তৃণমূল কংগ্রেস প্রার্থী মিতা বাগের সমর্থনে অসুস্থ শরীরে অ্যাম্বুল্যান্সে করে ভোট দিতে গেলেন তৃণমূল সাংসদ মিতালী বাগ।...