Sunday, May 17, 2026

মাত্র ১৯ বছরেই পাইলট, রেকর্ড গড়লেন মৈত্রী

Date:

Share post:

ছোটবেলা থেকেই আকাশে ওড়ার স্বপ্ন দেখতেন। তাই দ্বাদশ শ্রেণি পাশ করেই বাণিজ্যিক বিমান ওড়ানোর ট্রেনিং নেন মৈত্রী। ১৮ মাসের জায়গায় মাত্র ১১ মাসেই কোর্স শেষ করেন তিনি। পাইলট হওয়ার লাইসেন্সও পেয়ে যান। এরপরই রেকর্ড ।  মাত্র ১৯ বছরের মেয়ে মৈত্রী প্যাটেল এখন দেশের সবথেকে কমবয়সী পাইলট। মেয়ের এই অসাধারণ কৃতিত্বে খুশি মৈত্রীর পরিবার।

আরও পড়ুন:হৃদরোগেই মৃত্যু সিদ্ধার্থ শুক্লার: ময়নাতদন্তে প্রকাশ, হবে ভিসেরা পরীক্ষা

গুজরাত সুরাতের বাসিন্দা মৈত্রীর বাবা পেশায় সুরাত মিউনিসিপ্যাল কর্পোরেশনের একজন কর্মী। অত্যন্ত সাদামাটা এবং সাধারণ তাঁদের পরিবার। কিন্তু মেয়ের স্বপ্নপূরণ করার জন্য  কষ্ট করে টাকা জোগাড় করে তাঁকে মার্কিন যুক্তরাষ্ট্রে উপযুক্ত ট্রেনিং-এর জন্য পাঠানোর ব্যবস্থা করেন। লাইসেন্স পেয়েই মৈত্রী বাবাকে আমেরিকায় নিয়ে গিয়েছিলেন তিনি। তার পর প্রায় ৩৫ হাজার ফুট উচ্চতায় উড়ে নিজে বিমান চালিয়ে বাবার স্বপ্নপূরণ করেছেন মৈত্রী।  মেয়ের সাফল্যে খুশি হয়ে মৈত্রীর বাবা কান্তি প্যাটল বলেন,’পাইলট মেয়ের বিমানে চড়ে ওড়ার খুব ইচ্ছে ছিল আমাদের। মৈত্রী সেই স্বপ্নপূরণ করেছে। একজন বাবা আর কী-ই বা চাইতে পারে। এবার ভারতীয় স্ট্যান্ডার্ড ট্রেনিং নিতে হবে মৈত্রীকে। তবেই ভারতে বিমান চালানোর লাইসেন্স পাবে মৈত্রী।’

advt 19

 

Related articles

গোমাংস খাবেন না: পরামর্শ নাখোদা মসজিদের ইমামের, নিষিদ্ধ হোক রফতানি, মন্দিরেও বলি বন্ধের আর্জি

রাজ্যে ১৯৫০ সালের আইন কার্যকর করে প্রকাশ্যে জবাই বন্ধের নির্দেশ দিয়েছে সরকার (State Government)। নির্দেশকে স্বাগত জানিয়ে শুধু...

বিজেপির বিজয় মিছিল থেকে হামলা! নায়ারণগড়ে ভাঙল পরপর দোকান

ফের একবার ভোট পরবর্তী সন্ত্রাসের শিকার সাধারণ ব্যবসায়ীরা। পূর্ব মেদিনীপুরের পরে এবার পশ্চিম মেদিনীপুর। রাতের অন্ধকারে যেভাবে আগেও...

প্রায় ৬০ লিটার দুধ দান! মাতৃত্বের প্রথম বছরেই নজির জোয়ালার

মাতৃত্বের প্রথম বছরেই এক অনন্য মানবিক নজির গড়লেন ভারতের প্রাক্তন ব্যাডমিন্টন তারকা জোয়ালা গুট্টা (Former badminton star Joala...

পেট্রোল-ডিজেলের পরে CNG: রাজধানীতে দুদিনে ৩ টাকা বাড়ল দাম

দেশের রাজধানী শহরকে দূষণমুক্ত করতে দীর্ঘদিন ধরে সিএনজি-র ব্যবহারে জোর দেওয়া হয়েছে। অথচ রাজধানী দিল্লিতে সেই সিএনজি এখন...