Tuesday, February 24, 2026

হৃদরোগেই মৃত্যু সিদ্ধার্থ শুক্লার: ময়নাতদন্তে প্রকাশ, হবে ভিসেরা পরীক্ষা

Date:

Share post:

হৃদরোগেই মৃত্যু হয়েছে অভিনেতা সিদ্ধার্থ শুক্লার (Sidhartha Shukla)। ময়নাতদন্তের (Postmortem) প্রাথমিক রিপোর্ট এটাই মনে করা হচ্ছে তবে তার ভিসেরা রিপোর্ট আসতে এখনো বাকি। বৃহস্পতিবার রাতেই সিদ্ধার্থের ময়নাতদন্ত হয়। রিপোর্টে বলা হয়েছে, তাঁর দেহে কোনও আঘাতের চিহ্ন নেই। হৃদরোগেই তাঁর মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। তিন চিকিৎসকের একটি দল ময়নাতদন্ত করেছেন।

মাত্র ৪০ বছর বয়সে আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় হিন্দি সিরিয়ালের জনপ্রিয় অভিনেতা সিদ্ধার্থ শুক্লার। বৃহস্পতিবার, ভোরে ম্যাসিভ হার্ট অ্যাটাক (Heart Attack) হয় সিদ্ধার্থর। ১১টার নাগাদ তাঁকে মুম্বইয়ের কুপার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন:বাংলাই পথ দেখায়: মমতাকে নকল, ঘর সামলাতে ত্রিপুরার মুখ্যমন্ত্রী খুললেন হেল্প লাইন!

বিগ বস ১৩ বিজয়ী অভিনেতার মৃত্যুতে বিনোদন জগতে শোকের ছায়া নেমে আসে। অভিযোগের আঙুল ওঠে কুপার হাসপাতালের দিকে। এই মৃত্যু নিয়ে যাতে পরবর্তীতে বিতর্ক সৃষ্টি না হয়, সেই কারণেই ময়নাতদন্ত করার নির্দেশ দেওয়া হয়। তবে ভিসেরা পরীক্ষায় খাদ্য থেকে কোনওরকম বিষক্রিয়া হয়েছিল কি না তা জানা যাবে।

advt 19

 

spot_img

Related articles

ডিজিপি পদে পদোন্নতি জাভেদ শামিমের, জোড়া দায়িত্বেই আস্থা নবান্নের

রাজ্য পুলিশের অন্দরে বড়সড় রদবদল। পদোন্নতি হল আইপিএস অফিসার জাভেদ শামিমের। মঙ্গলবার স্বরাষ্ট্র দফতরের পক্ষ থেকে জারি করা...

কপিল-সানিদের চিঠির পরই তৎপরতা, ইরমানের চিকিৎসায় অসন্তুষ্ট পরিবার

ইমরান খানের(Imran Khan) সুচিকিৎসার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে একটি খোলা চিঠি লিখেছিলেন বিশ্বক্রিকেটের ১৪ জন প্রাক্তন অধিনায়ক।...

ফেডারালিজমকে ক্ষতবিক্ষত করছে কেন্দ্র! সুকান্তকে প্রশ্ন বাণে বিদ্ধ করে কটাক্ষ ব্রাত্যর

সমগ্র শিক্ষা মিশনের কোটি কোটি টাকা আটকে রেখেছে নরেন্দ্র মোদির সরকার। সেই এবার সেই ইস্যুতে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী...

সারদা-নারদা থেকে সাম্প্রদায়িক উস্কানি! শুভেন্দুর কুকীর্তি নিয়ে ‘চার্জশিট’ প্রকাশ তৃণমূলের

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আক্রমণ শানাতে এবার সরাসরি ‘চার্জশিট’ প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। সারদা-নারদা মামলা থেকে...