Sunday, May 17, 2026

উদ্বেগজনক করোনা পরিস্থিতি, কেরলে পরীক্ষা স্থগিতাদেশের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

Date:

Share post:

কেরলে করোনা সংক্রমণের হার কমার কোনও লক্ষণ নেই। তাই এক সপ্তাহের জন্য একাদশ শ্রেণির পরীক্ষা স্থগিত করে দিল শীর্ষ আদালত। দক্ষিণের এই রাজ্যে ওনামের পর করোনা পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। তাই এমন সিদ্ধান্ত নিল সুপ্রিম কোর্ট।

আরও পড়ুন:মাত্র ১৯ বছরেই পাইলট, রেকর্ড গড়লেন মৈত্রী

শুক্রবার বিচারপতি এ এম খানউইলকর, বিচারপতি হৃষিকেশ রায় এবং বিচারপতি সিটি রবিকুমারের বেঞ্চ জানিয়েছে, কেরলে করোনা সংক্রমণের হার কমার লক্ষণ নেই। প্রতিদিনই রাজ্যে ৩০ হাজারের বেশি সংক্রমণ ধরা পড়ছে। যা গোটা দেশের সামগ্রিক করোনা সংক্রমণের প্রায় ৭০ শতাংশ। এদিন বিচারপতিরা বলেন, যখন রাজ্যে সংক্রমণ কোনওভাবেই লাগাম পড়ানো যাচ্ছে না,তখন ছোটদের স্কুলে পাঠিয়ে বিপদের মুখে ঠেলে দেওয়ার কোনও অর্থই হয় না। তাই এক সপ্তাহের জন্য পরীক্ষা স্থগিতের নির্দেশ দেওয়া হল।

এনিয়ে রাজ্য সরকারের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তে হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছিল কেরল হাইকোর্ট। হাইকোর্টের সেই রায়কেই চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে মামলা করা হয়। সেই মামলার রায় দিতে গিয়েই পরীক্ষা স্থগিতের নির্দেশ দেন বিচারপতিরা।

advt 19

Related articles

গোমাংস খাবেন না: পরামর্শ নাখোদা মসজিদের ইমামের, নিষিদ্ধ হোক রফতানি, মন্দিরেও বলি বন্ধের আর্জি

রাজ্যে ১৯৫০ সালের আইন কার্যকর করে প্রকাশ্যে জবাই বন্ধের নির্দেশ দিয়েছে সরকার (State Government)। নির্দেশকে স্বাগত জানিয়ে শুধু...

বিজেপির বিজয় মিছিল থেকে হামলা! নায়ারণগড়ে ভাঙল পরপর দোকান

ফের একবার ভোট পরবর্তী সন্ত্রাসের শিকার সাধারণ ব্যবসায়ীরা। পূর্ব মেদিনীপুরের পরে এবার পশ্চিম মেদিনীপুর। রাতের অন্ধকারে যেভাবে আগেও...

প্রায় ৬০ লিটার দুধ দান! মাতৃত্বের প্রথম বছরেই নজির জোয়ালার

মাতৃত্বের প্রথম বছরেই এক অনন্য মানবিক নজির গড়লেন ভারতের প্রাক্তন ব্যাডমিন্টন তারকা জোয়ালা গুট্টা (Former badminton star Joala...

পেট্রোল-ডিজেলের পরে CNG: রাজধানীতে দুদিনে ৩ টাকা বাড়ল দাম

দেশের রাজধানী শহরকে দূষণমুক্ত করতে দীর্ঘদিন ধরে সিএনজি-র ব্যবহারে জোর দেওয়া হয়েছে। অথচ রাজধানী দিল্লিতে সেই সিএনজি এখন...