Monday, May 11, 2026

পঞ্জশির দখলের দাবিতে উৎসব, রাতভর গুলিবৃষ্টি,নিহত শিশু-সহ বহু আফগান

Date:

Share post:

মার্কিন বাহিনী দেশ ছাড়তেই বাজি ফাটিয়ে বিজয়োল্লাসে মেতেছিল তালিবানরা। ফের পঞ্জশির দখলের দাবিতে শুক্রবার রাতভর গুলি চালিয়ে বিজয় উৎসব পালন করে তালিবানরা। এই গুলিবৃষ্টিতেই শিশু-সহ বহু আফগান নাগরিক নিহত হয়েছে বলে খবর।

আরও পড়ুন:‘প্রতিরোধ চলছিল, চলবে’, তালিবানদের পঞ্জশির দখলের দাবিকে নস্যাৎ করে টুইট সালেহ-এর

আফগানিস্তানের স্থানীয় সংবাদ মাধ্যমে জানানো হয়, পঞ্জশির দখলের আনন্দে মাতোয়ারা হয়ে শুক্রবার রাতভর গুলিবর্ষণ করে তালিবানরা। ওই গুলির আঘাতেই নিহত হয় শিশু-সহ কমপক্ষে ১০ জন। যদিও আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলির তরফে এই খবর এখনও নিশ্চিত করা হয়নি। শুক্রবার রাতেই একাধিক সোশ্যাল মিডিয়ায় এলোপাথাড়ি গুলি ছোঁড়ার কিছু ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেখানে তালিবানদের গুলি চালানোর পাশাপাশি অ্যাম্বুলেন্সের আওয়াজও শোনা যাচ্ছে।এছাড়াও অন্য এক ভিডিয়োতে আহতদের হাসপাতালে নিয়ে যেতেও দেখা যাচ্ছে।

শুক্রবারই তালিবানের এক প্রতিনিধি বলেন, “আল্লাহের কৃপায় আমরা গোটা আফগানিস্তানের দখল নিতে পেরেছি। যারা সমস্যা সৃষ্টি করছিল, তাদের পরাজিত করা হয়েছে এবং পঞ্জশির আমাদের দখলে চলে এসেছে।” যদিও এই দাবি উড়িয়ে দিয়েছেন আমরুল্লা সালেহ। তিনি বলেছেন, ‘‘আমি এই মাটিতে থেকেই লড়ছি। জানি লড়াইটা সহজ নয়। তালিবান, পাকিস্তান, আল-কায়দা ও অন্যান্য জঙ্গি গোষ্ঠী সবার বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে আমাদের। কিন্তু আমরা পালাব না।’’

advt 19

Related articles

শান্তিকুঞ্জের সামনে ব্রোঞ্জের বাঘ! প্রিয় নেতার জন্য অভিনভ উপহার নিয়ে হাজির দমদমের উত্তম 

রাজনীতিতে কখনও তিনি ‘মেদিনীপুরের ভূমিপুত্র’, কখনও আবার স্রেফ ‘দাদা’। তবে তাঁর অনুরাগীদের চোখে তিনি ‘বাংলার বাঘ’। সেই আবেগকে...

বুধবার থেকে শুরু বিধায়কদের শপথগ্রহণ, প্রোটেম স্পিকারের দৌড়ে তাপস রায় 

নতুন সরকারের পথ চলা শুরুর পর এবার বিধানসভায় তৎপরতা শুরু হল পরিষদীয় প্রক্রিয়ার। আগামী বুধবার থেকে শুরু হতে...

শপথ মিটতেই রণক্ষেত্র বনগাঁ! ভাঙল নীল বিদ্রোহের স্মৃতিফলক, কাঠগড়ায় বিজেপি 

বাংলার গৌরবের ইতিহাস এবং নীল বিদ্রোহের স্মৃতিবিজড়িত স্মারক এবার রাজনীতির রোষানলে। বনগাঁ শহরে নীল বিদ্রোহের ইতিহাস সম্বলিত একাধিক...

মুখ্যমন্ত্রীর দুই যুগ্ম সহায়ক: দুই আইপিএসকে নতুন দায়িত্ব

রাজ্যের প্রথম বিজেপির মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের পরে মুখ্যমন্ত্রীর দফতর নিয়ে সচেতন পদক্ষেপ বিজেপির। একদিকে মুখ্যমন্ত্রীর...